ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইঞ্জিনে আগুন, ৪ শতাধিক যাত্রী নিয়ে সমুদ্রে বে ওয়ান প্রমোদতরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 February, 2022, 12:51 PM
সর্বশেষ আপডেট: Saturday, 26 February, 2022, 12:56 PM

ইঞ্জিনে আগুন, ৪ শতাধিক যাত্রী নিয়ে সমুদ্রে বে ওয়ান প্রমোদতরী

ইঞ্জিনে আগুন, ৪ শতাধিক যাত্রী নিয়ে সমুদ্রে বে ওয়ান প্রমোদতরী

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিলাসবহুল প্রমোদতরী বে ওয়ানের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন নেভানো সম্ভব হলেও এই ঘটনায় একটি ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি মাঝ সমুদ্রে অপেক্ষমান রয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে সমুদ্রের কুতুবদিয়ার কাছাকাছি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজে প্রায় চার শতাধিক যাত্রী রয়েছে। তবে সবাই সুস্থ এবং নিরাপদ আছেন।

ইঞ্জিনে আগুন, ৪ শতাধিক যাত্রী নিয়ে সমুদ্রে বে ওয়ান প্রমোদতরী

ইঞ্জিনে আগুন, ৪ শতাধিক যাত্রী নিয়ে সমুদ্রে বে ওয়ান প্রমোদতরী


জাহাজে থাকা সেন্টমার্টিনগামী যাত্রী মোহাম্মদ শরীফ রাত দেড়টার দিকে জানান, রাত ১০টার দিকে বে ওয়ান জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চট্টগ্রামের পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে ছেড়ে যায়। প্রায় দুই ঘন্টা চলার পর যাত্রীরা ধোঁয়ার গন্ধ পান। পরে যাত্রীরা জাহাজের ছাদে উঠে জাহাজ থেকে অনেক ধোঁয়া উঠতে দেখতে পান। এই সময় জাহাজ কর্তৃপক্ষ জানায়, জাহাজের একটি ইঞ্জিনে সামান্য আগুন ধরেছিলো, এটি নেভানো হয়েছে। পরে যাত্রীদের সবাইকে লাইফ জ্যাকেট পরে থাকতে বলা হয়। এই সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাহাজে থাকা চট্টগ্রামের মানবাধিকার কর্মী আমিনুল হক জানান, ইঞ্জিনের আগুন নেভানোর পর একটি ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি সমুদ্রে নোঙর করে আছে। এটির সেন্টমার্টিন যাওয়া নিরাপদ নয় বলে জাহাজটি পুনরায় চট্টগ্রাম ফিরিয়ে নিতে যাত্রীরা জাহাজ কর্তৃপক্ষকে দাবী জানিয়েছে। রাত পৌনে তিনটার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত বে ওয়ান জাহাজটি সমুদ্রে নোঙর করে অপেক্ষমান আছে বলে যাত্রীরা জানিয়েছেন। তবে জাহাজে থাকা সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছে।

এব্যাপারে জাহাজের মালিক পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status