ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুই সন্তানকে কুয়োয় ফেলে দিলেন বাবা, বড় ছেলের বুদ্ধির জোরে প্রাণ বাঁচল ছোটর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 February, 2022, 9:21 PM

দুই সন্তানকে কুয়োয় ফেলে দিলেন বাবা, বড় ছেলের বুদ্ধির জোরে প্রাণ বাঁচল ছোটর

দুই সন্তানকে কুয়োয় ফেলে দিলেন বাবা, বড় ছেলের বুদ্ধির জোরে প্রাণ বাঁচল ছোটর

দুই ছেলেকে কুয়োয় ফেলে দিলেন মানসিক ভারসাম্যহীন বাবা। শুক্রবার ভারতের শিলিগুড়ির ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের মাইকেল মধুসূদন কলোনিতে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দেয়। যদিও ঘটনায় কারও প্রাণহানি হয়নি। বড় ছেলের সাহসিকতায় প্রাণ বাঁচল ছোট ছেলের।


রোজকার মতোই শুক্রবার সকালে স্বামী গৌতম মণ্ডলকে বাড়িতে রেখে কাজে বেরিয়েছিলেন স্ত্রী রূপা মণ্ডল। ওই সময় বাড়িতেই ছিল দুই ছেলে, ১২ বছরের গৌরব মণ্ডল ও ৪ বছরের সৌরভ মণ্ডল। রূপা কাজে বেরোনোর কিছু ক্ষণ পরেই ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, প্রথমে ছোট ছেলেকে কুয়োয় ফেলে দেন গৌতম। ছোট ভাইকে উদ্ধার করতে গৌরব ছুটে যেতে তাকেও ধাক্কা দিয়ে কুয়োয় ফেলে দেন বাবা।


দুই ভাইয়ের চিৎকার শুনেই ছুটে এসেছিলেন স্থানীয়েরা। তাঁরা এসে দেখেন, ছোট ভাইকে কোলে নিয়ে কোনও রকমে কুয়োর জলে ভেসে রয়েছে গৌরব। এর পরেই পড়শিরা কুয়োতে দড়ি ফেলে দুই ভাইকে টেনে উপরে তুলে আনেন। এর পরে স্থানীয়দের থেকে ফোন পেয়েই বাড়িতে ছুটে আসেন রূপা।


রূপা জানান, দীর্ঘ দিন ধরেই মানসিক রোগী তাঁর স্বামী। তাঁর চিকিৎসাও চলছে। সংসারে প্রবল টানাটানি। লোকের বাড়ি বাড়ি কাজ করে পেট চালানোর পাশাপাশি গৌতমের চিকিৎসার খরচও জোগাড় করতে হয় তাঁকে।


শুক্রবার ওই ঘটনার পরেই গৌতমকে দড়ি দিয়ে বেঁধে এনজেপি থানায় খবর দেন স্থানীয়েরা। খবর দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। পুলিশ ও ওই স্বেচ্ছাসেবী সংগঠনই গৌতমকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status