ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএল শুরুর তারিখ ঘোষণা করল বিসিসিআই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 February, 2022, 10:58 AM

আইপিএল শুরুর তারিখ ঘোষণা করল বিসিসিআই

আইপিএল শুরুর তারিখ ঘোষণা করল বিসিসিআই

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে চলছে একটু বাড়তি উত্তেজনা।

এর অন্যতম কারণ এবার থেকেই দুটি দল বাড়িয়ে ১০ দলের খেলায় পরিণত এই মেগা টুর্নামেন্ট।  যার জন্য নিলামটাও হয়েছে মেগা পরিসারে।  

এদিকে ভারতে করোনাভাইরাসের সংক্রমণও কিছুটা স্তিমিত।  করোনার বিধিনিষেধ এড়িয়ে সাধারণ জীবনে ফিরতে শুরু করেছে দেশটির বিভিন্ন শহরের বাসিন্দারা। ভারতের মাটিতেই আইপিএল গড়ানোর উপযুক্ত সময় এখন।

তাই নিলামের পর থেকেই জল্পনা-কল্পনা চলছে, কবে শুরু হবে আইপিএল?

অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটল।  জমজমাট আয়োজনের টুর্নামেন্টটি শুরুর দিনক্ষণ জানা গেল।  ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আইপিএলের ১৫তম আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ।

বৃহস্পতিবার বিকেলে আইপিএলের গভর্নিং কাউন্সিলের এক বৈঠকে এ চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে।

সে অর্থে কয়েকটা দিন এগিয়েই গেল এবারের আইপিএল শুরুর দিন।  স্বাভাবিকভাবে এপ্রিলের শুরুর দিকে আইপিএলের পর্দা উঠে।

আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের অনুরোধেই নাকি টুর্নামেন্টের সময়টা খানিকটা এগিয়ে এনেছে বিসিসিআই।

এমন তথ্য দিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ওয়েবসাইটটি জানিয়েছে, মার্চ শেষ দিক থেকে আইপিএল শুরু করার কথা বলেছিল স্টার স্পোর্টস। স্টারের সেই অনুরোধই রাখল বিসিসিআই।

দিনক্ষণ চূড়ান্ত করলেও ভেন্যু ও সূচি ঠিক করতে পারেনি গভর্নিং কাউন্সিল।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, খেলোয়াড় ও স্টাফরা যেন করোনায় আক্রান্ত না হন সেজন্য এবারের গোটা আইপিএল দুই-তিনটি ভেন্যুতেই আয়োজনের কথা ভাবছে বিসিসিআই।  এমনকি কেবল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই শেষ করতে ফেলতে পারে সবগুলো ম্যাচ! বিষয়টি নিয়ে ভাবছে বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ।  

জোর গুঞ্জন, মুম্বাইয়ের তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৫৫টি ম্যাচ। আর রবিন লিগ রাউন্ডের ১৫টি ম্যাচ পাচ্ছে পুনের একটি ভেন্যু।

গত আসরে করোনার হানায় ভারতে আইপিএল স্থগিত হয়ে যায়। পরে তা সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হয়।

এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান গেল আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও দলটি নিলামের আগে ছেড়ে দেয় তাকে। এরপর আইপিএল নিলামেও কোনো দল আগ্রহ দেখায়নি ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই খেলোয়াড়কে নিয়ে।

তথ্যসূত্র: স্পোর্টস স্টার, টাইমস অব ইন্ডিয়া

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status