ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি নুরুল হুদা, সম্পাদক হুমায়ন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 February, 2022, 10:54 AM

সভাপতি নুরুল হুদা পাটওয়ারী ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির হাওলাদার

সভাপতি নুরুল হুদা পাটওয়ারী ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির হাওলাদার

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সভাপতি মোঃ নুরুল হুদা পাটওয়ারী ও সাধারণ সম্পাদক পদে হুমায়ন কবির হাওলাদার নির্বাচিত হন।

আইনজীবী সমিতি সূত্র জানা যায়, নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও প্রগতিশীল প্যানেলের ৯টি বিএনপি-সমর্থিত প্রার্থী ৪টি, জামায়াত সমর্থিত প্রার্থী ১টি ও স্বতন্ত্র প্রার্থী ১টি পদে নির্বাচিত হন।

আইনজীবী সমিতির কার্যালয়ে বুধবার বেলা ১০টা থেকে বিকেল ৪টায় পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ৩৩৮জন ভোটারের মধ্যে ৩৩৪ জন ভোট দেন। বুধবার রাত ১২ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে কবির হোসেন ও মাহমুদ ইসকান্দার, সহ-সম্পাদক পদে ইফতেখার মাহমুদ ফয়সাল ও নুর মোহাম্মদ, পাঠাগার সম্পাদক পদে সাজ্জাদ হোসেন,  সাংস্কৃতিক সম্পাদক পদে আদনান আহমেদ, অডিটর পদে চাঁদমনি মোহন, এবং সদস্য পদে মোঃ মোশারফ হোসেন সুমন, আকবর হোসেন (২), আমজাদ ভঁইয়া, মনোয়ার হোসেন জাবেদ, মনির হোসেন জাবেদ ও আবু ইউসুফ জয়লাভ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status