ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্ত্রীর মামলায় সেই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 February, 2022, 12:08 AM

স্ত্রীর মামলায় সেই পুলিশ কর্মকর্তা গ্রেফতার

স্ত্রীর মামলায় সেই পুলিশ কর্মকর্তা গ্রেফতার

নারী নির্যাতন মামলায় চুয়াডাঙ্গার দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দোহাকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রীর মামলায় বৃহস্পতিবার রাজধানীর রাজাবাজার এলাকা থেকে যশোরের কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ পরিদর্শক শামসুদ্দোহার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর। স্ত্রীর মামলার পর তিনি পলাতক ছিলেন।

মামলার বাদী ফারজানা খন্দকার তুলির অভিযোগ, শামসুদ্দোহাকে গ্রেফতারের পর তার পরিবারের পক্ষ থেকে মামলার বাদী তুলিকে হুমকি দেওয়া হচ্ছে।

তুলি জানান, পারিবারিক মধ্যস্থতায় ২০১৫ সালের ৭ আগস্ট তার সঙ্গে শামসুদ্দোহার বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামীর ভেতর লুকিয়ে থাকা কুৎসিত মানুষটিকে চিনতে শুরু করে তুলি। তারপরও তিনি স্বামীর সংসারে থিতু হন। অন্ধকার অধ্যায় পরিবারের কাছে আড়াল করে বিপথগামী স্বামীকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন। কিন্তু তা খুব বেশি কাজে আসেনি।

তুলি জানান, মাদক ও পরনারীতে আসক্ত শামসুদ্দোহা যৌতুকের দাবিতে তার ওপর শুরু করেন শারীরিক ও মানসিক নির্যাতন। অসুস্থ বাবা-মায়ের চিকিৎসার কথা বলে তিনি ৪০ লাখ টাকা যৌতুক দাবি করে। কয়েক দফায় ১৫ লাখ টাকাও দেওয়া হয়। ২০২০ সালে তুলির কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে পুত্র সন্তান। গত বছর ১২ ডিসেম্বর ফরিদপুরে শ্বশুরবাড়িতে গিয়ে তুলির কাছে ফের ১৫ লাখ টাকা যৌতুক চায়। টাকা দিতে অস্বীকার করায় তুলিকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি তুলি শামসুদ্দোহাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status