ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমন হারের পর যা বললেন আফগান অধিনায়ক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 7:48 PM

এমন হারের পর যা বললেন আফগান অধিনায়ক

এমন হারের পর যা বললেন আফগান অধিনায়ক

বাংলাদেশের ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিল আফগানিস্তান। কিন্তু সেখান থেকেই মিরাজ-আফিফের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা।

এমন একটি ম্যাচ এভাবে হারায় দারুণ হতাশা প্রকাশ করেছেন আফগান অধিনায়ক।

আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি বলেন, আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা কোনো সুযোগ ছাড়াই খুব ভালো খেলেছে, যা ছিল অবিশ্বাস্য।

হাশমতুল্লাহ শহীদি বলেন, ফজল যেভাবে শুরু করেছিল তা সত্যিই অভূতপূর্ব। তবে এটি ছিল মাত্র শুরু।  সামনে আরও দুটি খেলা বাকি আছে। সেখানে আমরা ফিরে এটি ফিলআপের চেষ্টা করব।

আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে বাংলাদেশ। ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

ম্যাচটিতে মাত্র ৪৬ রানে ৬টি উইকেটের পতন হলেও মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেনের দুর্দান্ত পার্টনারশিপে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয়েছে। তারা দুইজন মিলে ১৭৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

মেহেদি হাসান মিরাজ ১২০ বল খেলে ৮১ রান করেন। অন্যদিকে আফিফ হোসেন ১১৫ বল খেলে ৯৩ রান করেন।
ওয়ানডে ক্যারিয়ারে দুইজনেরই যা সর্বোচ্চ রানের ইনিংস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status