ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
দারুণ ব্যাটিং-বোলিংয়ের পুরস্কার পেলেন মিরাজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 7:47 PM

দারুণ ব্যাটিং-বোলিংয়ের পুরস্কার পেলেন মিরাজ

দারুণ ব্যাটিং-বোলিংয়ের পুরস্কার পেলেন মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে ২১৬ রানের জবাবে মাত্র ৪৫ রান করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

ওই সময় সবাই এক বাক্যে বলেছিল আফগানদের বিপক্ষে ম্যাচটি খুব সহজেই হেরে যাবে টাইগাররা। কিন্তু মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন মিলে ১৭৪ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে জয় এনে দেন।

টপ অর্ডারের ব্যাটারদের ব্যর্থতার দিনে মিরাজ ১২০ বল খেলে ৮১ রান করেন। অন্যদিকে আফিফ ১১৫ বল খেলে ৯৩ রান করেন।

দুজন মিলে বাংলাদেশকে জয়ের স্বাদ এনে দিলেও ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজের হাতে।

কারণ ব্যাটিংয়ের পাশাপাশি তার বোলিং এর বিষয়টাও বিবেচনায় আনা হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে মাত্র ২৮ রান দেন। যদিও তিনি কোনো উইকেট তুলে নিতে পারেননি।

তবে আফগানদের রান তোলার দিক দিয়ে চেপে রাখতে কার্যকরী ভূমিকা রাখেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status