ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আওয়ামী লীগ নেতার হুমকি, আতঙ্কে বাড়িছাড়া ব্যবসায়ী পরিবার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 7:24 PM

আওয়ামী লীগ নেতার হুমকি, আতঙ্কে বাড়িছাড়া ব্যবসায়ী পরিবার

আওয়ামী লীগ নেতার হুমকি, আতঙ্কে বাড়িছাড়া ব্যবসায়ী পরিবার

লহ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহর বিরুদ্ধে এক ব্যবসায়ী পরিবারকে হত্যাসহ বিভিন্ন হুমকির অভিযোগ উঠেছে। এ আতঙ্কে বাড়িছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে ওই ব্যবসায়ী পরিবার। আজ বুধবার দুপুরে রায়পুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুদ্দিন নয়ন, তার ভাই দলিল লেখক কামাল উদ্দিন বাহার, পরিবারের সদস্য খালেদা আক্তার, নাজমুন নাহার, শাজেদা আক্তার ও সাহেদা আক্তার। এসময় এলাকাবাসীও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নেতা বাক্কি বিল্লাহ রায়পুর পৌর শহরে ব্যবসায়ী নয়নদের জমিতে ওরশের প্যান্ডেল করতে চেয়েছিলেন। এতে বাধা দেওয়ায় বাক্কি বিল্লাহ প্রকাশ্যেই গেল শুক্রবার তাকে মারধর করেন। পরে নয়ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এদিকে তাকে (নয়ন) বাক্কি বিল্লাহর মারধরের সিসি ক্যামেরা ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু বাক্কি বিল্লাহর বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ী রায়পুর থানায় অভিযোগ করলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সিসি ক্যামেরার ফুটেজ ও পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় বাকী বিল্লাহ নিজেই ব্যবসায়ী নয়নকে মারধর করেন। একপর্যায়ে লোকজন নিয়ে তাকে মারতে মারতে ঘরের ভেতর নিয়ে যায়। ঘরে ভেতর ভাঙচুর শেষে আওয়ামী লীগ নেতা তার লোকজন নিয়ে বের হয়ে যায়। যাবার সময় নয়নের ভাই বাহারকেও হুমকি দিয়ে যায়। এসব ঘটনায় থানায় অভিযোগসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ঘটনা শুনে বাক্কি বিল্লাহ নিজে এবং বিভিন্ন মাধ্যমে ব্যবসায়ীকে হত্যা ও পরিবারের সদস্যদের মাধরসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছেন।

সংবাদ সম্মেরনে ভুক্তভোগীরা দাবি করেন, তারা এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন। যেকোন সময় বাক্কি বিল্লাহ তাদের অপূরণীয় ক্ষতি করতে পারেন বলে তারা আশঙ্কা করছেন। ঘটনাটির সুষ্ঠু বিচারের দাবিতে তারা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা বাক্কি বিল্লাহর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি। রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আলী পাটওয়ারী বলেন, থানায় নতুন যোগদান করেছি। বিষয়টি অবগত নয়। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status