ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুবরাজের চিঠির উত্তরে যা লিখলেন কোহলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 7:25 PM

যুবরাজের চিঠির উত্তরে যা লিখলেন কোহলি

যুবরাজের চিঠির উত্তরে যা লিখলেন কোহলি

একদিন আগেই বিরাট কোহলিকে চিঠি লিখেছিলেন যুবরাজ সিংহ। বুধবার সেই চিঠির উত্তর দিলেন কোহলি। জানালেন, ক্যান্সার থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন যুবরাজ, তা তার শুধু নয়, গোটা প্রজন্মের কাছেই একটা অনুপ্রেরণা।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলি লিখেছেন, ‘যুবি পা, তোমার উপহার এবং চিঠির জন্য অনেক ধন্যবাদ। আমাকে প্রথম দিন থেকে যে বেড়ে উঠতে দেখেছে, সে রকম একজনের থেকে এ ধরনের উপহার পাওয়ার অনুভূতি সত্যিই অন্য রকম। তোমার জীবন এবং ক্যান্সারকে হারিয়ে তোমার প্রত্যাবর্তন শুধু ক্রিকেট নয়, সমাজের যেকোনো স্তরের মানুষের কাছে আজ এবং আগামী দিনেও একটা অনুপ্রেরণা হয়ে থাকবে।’

কোহলির সংযোজন, ‘তুমি যে রকম, আমি তোমাকে ঠিক সেভাবেই চিনি। তুমি বরাবরই খুব নরম মনের মানুষ এবং তোমার আশপাশে থাকা সবাইকে সাহায্য করো। এখন আমরা দু’জনেই বাবা হয়ে গিয়েছি এবং জানি এটা কত বড় আশীর্বাদ। এই নতুন যাত্রাপথে তোমার সুখ, সুন্দর স্মৃতি এবং অনেক আশীর্বাদ কামনা করি। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

উল্লেখ্য, কোহলিকে লেখা চিঠিতে পুরনো দিনের কথা বলেছিলেন যুবরাজ। ভারতীয় দল ছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তারা এক সঙ্গে খেলেছেন। যুবরাজ লিখেছিলেন, ‘বিরাট, আমি তোমাকে একজন ক্রিকেটার এবং মানুষ হিসেবে গড়ে উঠতে দেখেছি। সে দিনের নেটের সেই ছোট্ট ছেলেটা এখন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। তুমি এখন নিজেই কিংবদন্তি। পরের প্রজন্মকে নেতৃত্ব দিচ্ছ। মাঠে তোমার শৃঙ্খলা, খেলার প্রতি ভালবাসা এবং দায়বদ্ধতা দেশের সব শিশুকেই স্বপ্ন দেখায় নিল জার্সি গায়ে ব্যাট হাতে মাঠে নামার।’

যুবরাজ আরও লেখেন, ‘প্রতি বছর তুমি নিজের ক্রিকেটের দক্ষতা উন্নত করেছ। ইতিমধ্যেই এই সুন্দর খেলাটা থেকে অনেক কিছু অর্জন করেছ। যেটা তোমার ক্রিকেট জীবনের নতুন অধ্যায়কে দেখার জন্য আমাকে আরও বেশি করে উজ্জীবিত করছে। তুমি একজন কিংবদন্তি অধিনায়ক এবং দুর্দান্ত নেতা। তোমার বিখ্যাত রান তাড়া করা থেকে আমি আরও অনেক আশা করি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status