ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গায়ে কাফন জড়িয়ে তিন বোনের অনশন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 5:28 PM

গায়ে কাফন জড়িয়ে তিন বোনের অনশন

গায়ে কাফন জড়িয়ে তিন বোনের অনশন

বরগুনায় দখল হয়ে যাওয়া নিজেদের জমি-জমা ও বশত ঘর ফিরে পেতে গায়ে কাফনের কাপড় জড়িয়ে অনশন কর্মসূচি পালন করেছে তিন বোন। নিজেদের বশত ঘর ও জমি ফিরে না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এ সময় প্রধানমন্ত্রী ও ডিসি বরাবর লিখিত আবেদন করেন তারা।

বুধবার সকাল থেকে বরগুনা ডিসি কার্যালয়ের চত্বরে অনশনে বসেন তারা। এরা হলেন বামনার গোলাঘাটা গ্রামের মৃত আবদুল রশীদের মেয়ে রুবি আক্তার, জেসমিন আক্তার ও মোসা. রোজিনা।  

জানা যায়, মা-বাবা মারা যাওয়ার পর ছোট দুই বোনকে নিয়ে চট্রগ্রামে চলে যান রুবি। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করে দুই বোনকে লেখাপড়া করায় তিনি। এর কয়েক বছর পর ২০১৯ সালে নিজ বাড়িতে ফিরে দেখেন তাদের পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছেন এলাকার প্রভাবশালীরা। এমনকি তাদেরকে বশত ঘর থেকেও বের করে দেয়া হয়। এরপর থেকে মানবেতর জীবন যাপন করছেন তারা।

তিন বোনের মধ্যে বড় বোন রুপি আক্তার বলেন, মা বাবা মারা যাওয়ার পর একমাত্র ভাইও মারা যায়। আমার ছোট বোনেরা আত্মীয়ের বাসায় থেকে লেখাপড়া করত। তিন বছর আগে আমি বাড়িতে এসে দেখি আমাদের বাবার সব সম্পত্তি আমার চাচারা এলাকার প্রভাবশালীদের জোগসাজসে দখল করে। আমরা জমি বুঝে পেতে চাইলে তারা বলে আমাদের জমি নাকি নিলামে তারা কিনে নিয়েছেন। পরে উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারে এ জমির কোনো নিলাম হয়নি।

রুবি আরো বলেন, ‘বিষয়টি ইউএনও, উপজেলা চেয়ারম্যান, ও ডিসিকে জানালেও তারা আমাদের কোনো সদুত্তর দিতে পারেনি। তাই বাধ্য হয়ে অনশনে বসতে হয়েছে। আমাদের দাবি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাব।’




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status