ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দিল্লির সহকারী কোচ হচ্ছেন ওয়াটসন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 2:35 PM

দিল্লির সহকারী কোচ হচ্ছেন ওয়াটসন!

দিল্লির সহকারী কোচ হচ্ছেন ওয়াটসন!

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন— এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। দুবারের আইপিএল জয়ী ওয়াটসনকে সহকারী কোচের পদে সুপারিশ করেছেন দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ কিংবদন্তি অস্ট্রেলিয়ান ব্যাটার রিকি পন্টিং। তাই দিল্লির সহকারী কোচের পদে তাকে দেখাটা এখন সময়ের ব্যাপার।

৪০ বছর বয়সী কুইন্সল্যান্ডার শেন ওয়াটসন খেলোয়াড় হিসেবে জয় করেছেন আইপিএলের ২টি শিরোপা। ২০০৮ এ আইপিএলের প্রথম আসরেই রাজস্থান র‍্যয়ালসের হয়ে শিরোপার স্বাদ পান তিনি। দ্বিতীয় শিরোপার দেখা পান চেন্নাইয়ের হয়ে ২০১৮ এর আসরে খেলে। ওয়াটসন ছাড়াও কোচিং প্যানেলের আরো কয়েকজন সদস্য এর আগে পন্টিংয়ের অধীনে কাজ করেছেন। ওয়াটসন ছাড়া পন্টিংয়ের আরেক সহকারীর পদে থাকছেন সাবেক ভারতীয় পেসার অজিত আগারকার।

দিল্লি ফ্রাঞ্চাইজির কোচিং প্যানেলে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা ভারতের জাতীয় দলের সাবেক সদস্য প্রাভীন আমরেও থাকবেন পন্টিংয়ের ডেপুটির দায়িত্বে। জিএমআর ইন্ডাস্তট্রিজ ও জিএসডব্লু গ্রুপের মালিকানাধীন দিল্লির ফ্রাঞ্চাইজি সম্পর্ক শেষ করছে জাতীয় দলের সাবেক তারকা মোহাম্মদ কাইফ ও অজয় রাত্রের সঙ্গে।

অধিনায়ক ঋশভ পান্ত ও কোচ পন্টিং এমন সময় কোচিং প্যানেলের এই পুনর্বিন্যাস করছে যখন দলটি খোঁজ করছে নতুন আইডিয়ার। যাইহোক দিল্লির দলটি সাবেক বোলিং কোচ জেমস হোপের সঙ্গে তাদের ঝামেলা মিটিয়ে ফেলেছে বলে জানা গেছে। দলটি এখনো একজন ফিল্ডিং কোচের খোঁজ করছে, যদিও সম্ভাব্য কোনো নাম জানা যায়নি।

ক্রিকবাজ আরও জানাচ্ছে, ২৬ টেস্ট, ১৯১ ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন আগারকার দলের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গে  আলোচনায় সহকারী কোচের পদ অলংকৃত করতে রাজি হয়েছে। তবে ফ্রাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনো কোনোকিছুই নিশ্চিত করা হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status