ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাম বদলে ফেললেন ফারহানের বউ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 2:25 PM

নাম বদলে ফেললেন ফারহানের বউ

নাম বদলে ফেললেন ফারহানের বউ

বলিউডে বিয়ে মানেই অনেকটা হইহই কাণ্ড রইরই ব্যাপার। এবারে জমজমাট এই বিয়ের আসরে দ্বিতীয়বারের মতো বসেছেন অভিনেতা ফারহান আখতার। ফেব্রুয়ারির ১৯ তারিখ ফারহানের খান্ডালা ফার্মহাউসে ‘অধার্মিক’ আনুষ্ঠানিকতায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এ দম্পতি।

২০১৮ সাল থেকে প্রেম করছেন অভিনেতা ফারহান আখতার এবং ভিজে শিবানী ডান্ডেকার। মাঝেমধ্যেই নিজেদের প্রেমময় ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন তারা। গত বছরের শেষদিকে বিয়ের ঘোষণা দেন এই দম্পতি। সপ্তাহজুড়ে নানা অনুষ্ঠানের পর এ মাসের গত সপ্তাহে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারেন ফারহান-শিবানী।

সবে নতুন জীবনে পা দিয়েছেন- এর মধ্যেই আবারও খবরে শিবানী। বদলে ফেলেছেন নিজের ইনস্টাগ্রাম নাম। ভালোবাসার এক মধুর ইঙ্গিত হিসেবেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম শিবানী ডান্ডেকার থেকে শিবানী ডান্ডেকার-আখতার করেছেন নববধূ। শুধু তাই নয়, প্রোফাইলে পরিচিতি পাতায় 'মিসেস আখতার' লিখে দিয়েছেন শিবানী। স্বামী ফারহান আখতারের এই পদবি নিজের নামের সঙ্গে যোগ করে ভালোবাসার পারদেও যে এক ডিগ্রি উত্তাপ যোগ করে দিয়েছেন শিবানী সেটা নিশ্চিতই। যদিও বিয়ের পর নাম বদলানো কিংবা স্বামীর পদবিযুক্ত করা একটি পুরানো হিন্দুয়ানী প্রথা। শিবানী সব ভারতীয় বৈবাহিক ঐতিহ্য মেনে চলতেই পছন্দ করছেন বলে মনে হচ্ছে।

এদিকে ফারহান-শিবানীর সাধারণ কিন্তু তারকাবহুল বিবাহ অনুষ্ঠানে শামিল হয়েছিলেন রিয়া চক্রবর্তী, হৃতিক রোশন, ফারাহ খানসহ আরও অনেকে। বিয়ের অনুষ্ঠানে নিজেদের জনপ্রিয় গান 'সেনোরিটা' ও 'সুরাজ কি বাহো মে'তে কোমর দুলাতে দেখা যায় ফারহান ও হৃতিককে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status