ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনৈতিক প্রস্তাব রাজি হননি মা, মেয়ের লাশ মিলল আবর্জনার স্তুপে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 1:28 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 February, 2022, 1:30 PM

অনৈতিক প্রস্তাব রাজি হননি মা, মেয়ের লাশ মিলল আবর্জনার স্তুপে

অনৈতিক প্রস্তাব রাজি হননি মা, মেয়ের লাশ মিলল আবর্জনার স্তুপে

কিশোরগঞ্জের ভৈরবে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ৪ বছরের শিশু নদীকে তুলে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিক সোহেল মিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার মধ্যরাতে পৌর শহরের পলতাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সোহেল মিয়াকে আটক করেছে পুলিশ। সে ঐ গ্রামের মজিদ মিয়ার ছেলে।

নিহতের বাবা জাকির হোসেন জানান, ৫-৬ মাস আগে তারা  শহরের পলতাকান্দা গ্রামে সোহেল মিয়ার বাড়িতে বসবাস শুরু করেন। শিশু নদী তাদের একমাত্র সন্তান। কয়েকদিন ধরে নদীর মাকে অনৈতিক প্রস্তাব দিচ্ছিল সোহেল। এতে সাড়া না পেয়ে নদীকে হত্যার হুমকি দিতে শুরু করে সে। মঙ্গলবার সন্ধ্যার দিকেও নদীর মাকে অনৈতিক প্রস্তাব দেয় সোহেল। এ নিয়ে বাক্‌বিতণ্ডার এক পর্যায়ে শিশু নদীকে মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে নিয়ে যায় সে। ঐ সময় নদীর মা পেছন পেছন গিয়েও মেয়েকে খুঁজে পাননি। পরে এলাকার মসজিদে মাইকিং ও স্বজনের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজা হয় নদীকে। এক পর্যায়ে থানায় বিষয়টি জানালে রাত সাড়ে ১২টার দিকে পলতাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবর্জনার স্তুপ থেকে নদীর লাশ উদ্ধার করে পুলিশ।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. তারিকুল আলম জুয়েল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গলায় গামছা বা কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্ত সোহেল মিয়াকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া নিহত শিশুর পরিবার লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status