ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা বারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 11:10 AM

ঢাকা বারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঢাকা বারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ মেয়াদী কমিটির দুদিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।  

বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।  চলবে বিকাল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবারও একইভাবে চলবে ভোটগ্রহণ।  এরপর গণনা শেষে ফল ঘোষণা করা হবে৷

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেলে এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলের সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান (মন্টু)।

নীল প্যানেলের সভাপতি প্রার্থী মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে শহিদুল্লাহ এবং ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু বলেন, আমরা আইনজীবীদের সহযোগিতা নিয়ে সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।  ১৯ হাজার ৮৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status