ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আদালতে গায়ক ইলিয়াসের আত্মসমর্পণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 11:13 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 February, 2022, 11:14 AM

আদালতে গায়ক ইলিয়াসের আত্মসমর্পণ

আদালতে গায়ক ইলিয়াসের আত্মসমর্পণ

যৌতুকের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করেছেন গায়ক ইলিয়াস হোসাইন। তবে তিনি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য অগ্রিম জামিন নেওয়া থাকায় আপাতত আর জামিনের প্রয়োজন হচ্ছে না তার। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত আইনজীবীর জিম্মায় থাকবেন তিনি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস হোসাইনের স্ত্রী সুবাহর আইনজীবী নাসিদুস জামান নিশান।

সুবাহর আইনজীবী নাসিদুস জামান নিশান জানান, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে করা মামলাটির পরবর্তী শুনানি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। আজ আদালতে ইলিয়াস ও তার আইনজীবী উভয়ই উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতনের মামলা ছাড়াও কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের নামে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনেও মামলা করেন তার স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ।

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবাহ। এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে। বিয়ের এক মাস না পেরোতেই ঝামেলা দেখা দেওয়ায় স্বামী ইলিয়াসের বিরুদ্ধে এ মামলা করেছিলেন সুবাহ। রাজধানীর বনানী থানায় গত ৩ জানুয়ারি এ মামলা করেন এ অভিনেত্রী।

এর আগে গায়ক ইলিয়াস হোসেন ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন। এরপর কারিন নাজ নামের এক মডেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ইলিয়াস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status