ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 10:45 PM

নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটে বইয়ের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে একে একে আরও ইউনিট যুক্ত হয় আগুন নেভানোর কাজে। সর্বশেষ ১০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

কীভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে নিশ্চিতভাবে এখনও কোনো তথ্য না পাওয়া গেলেও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলছেন খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত, আবার কেউ কেউ বলছেন বইয়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত।

সরেজমিনে দেখা যায়, মার্কেটের ভেতরে অনেকেই আটকা পড়ে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ একসঙ্গে কাজ করেছে। অনেক দোকানি আগুন থেকে বাঁচতে মার্কেটের বিভিন্ন দোকানের ছাদে উঠে সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করেন।

এ বিষয়ে নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাহেব আলী বলেন, ভেতরে যারা আটকে পড়েছেন তাদের উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস এবং পুলিশের এই কর্মকর্তা। তবে আগুনে ওই মার্কেটের অনেক দোকানের হাজার হাজার বই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা করতে বইগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status