ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 10:41 PM

জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই

জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই

জনপ্রিয় গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার ছেলে আহমেদ শাফি চৌধুরী নিশ্চিত করেছেন।

কাওসার আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এছাড়া এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন।

শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কাওসার আহমেদ চৌধুরী। তিনিও করোনাতেও আক্রান্ত ছিলেন।

কাওসার আহমেদ চৌধুরী এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত গায়ক ও ব্যান্ডের জন্য বেশ কয়েকটি বিখ্যাত গানের কথা লিখেছেন।

এছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। একজন জ্যোতিষী হিসেবেও জনপ্রিয় ছিলেন কাওসার আহমেদ চৌধুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status