ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সতীর্থকে চড় মেরে আলোচনায় পাকিস্তানি বোলার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 5:56 PM

সতীর্থকে চড় মেরে আলোচনায় পাকিস্তানি বোলার!

সতীর্থকে চড় মেরে আলোচনায় পাকিস্তানি বোলার!

পাকিস্তানে খুলেছে আন্তর্জাতিক ম্যাচের দুয়ার। দীর্ঘকাল পাকিস্তানে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটও হারিয়েছিল জৌলুস। বন্ধ দুয়ার খুলতেই আবার তারার হাট বসেছে পাকিস্তানে। তাতে জমে উঠেছে পাকিস্তান সুপার লিগ ক্রিকেট। রোমাঞ্চকর ম্যাচের দেখা মিলছে হামেশাই। যেমনটি দেখা গেল সোমবার রাতে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের ম্যাচেই। রোমাঞ্চকর ম্যাচের শেষ ওভারে ঝড় তুলে ২৩ রান নিয়ে লাহোরের পক্ষে ম্যাচ টাই করেন শাহিন শাহ আফ্রিদি। পেশোয়ার জালমির শোয়েব মালিক পরে সুপার ওভারে জোড়া চার মেরে জিতিয়ে দেন দলকে

তবে ম্যাচটি আলোচনায় এসেছে আরও এক কারণে। প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে সংঘাতে জড়াতে দেখা যায় অনেককেই। মাঠে হাতাহাতির ঘটনাও কম নয়। কিন্তু এদিন লাহোর কালান্দার্সের তারকা পেসার হারিস রউফ যা ঘটালেন তা একটু বেশিই চোখে লাগার মতো ঘটনা। এই পাকিস্তানি পেসার যে চড় মেরেছেন নিজের সতীর্থকেই।

ঘটনাটি পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের ম্যাচের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারের। লাহোর কালান্দার্সের হয়ে বোলিং করতে আসেন হারিস রউফ। তার ওভারের দ্বিতীয় বলেই অনসাইডে খেলতে গিয়ে লিডিং এজ হয় হযরতউল্লাহ জাজাইয়ের ব্যাটে। পয়েন্টে ওঠা সহজ ক্যাচ সোজা গিয়ে পড়ে কামরান গুলামের সামনে। কিন্তু এই সহজ ক্যাচ তালুবন্দী করতে পারেননি কামরান।

অবশ্য একই ওভারে আবার সুযোগ এনে দেন হারিস রউফ। এবার তার ওভারের পঞ্চম বলে ডিপ ফাইন লেগে ক্যাচ তুলে দেন হারিস আহমেদ। রউফের বাউন্সারে পুল করতে গিয়ে টাইমিংয়ে গরবর করে বসেন মোহাম্মদ হারিস। ফাইন লেগে দাঁড়ানো ফাওয়াদ আহমেদ নিরাপদেই বলটি তালুবন্দী করেন। উইকেট পেয়ে উল্লাসে মাতেন হারিস রউফ। সেখানে যোগ দিতে আসেন দলের বাকিরাও।

উইকেট উদযাপনে শামিল হতে দৌড়ে আসেন দ্বিতীয় বলে ক্যাচ মিস করা কামরানও। হারিসও হাত মেলান কামরানের সঙ্গে। কিন্তু তার পরে করে বসেন অযাচিত এক আচরণ। ঠাস করে চড় মেরে বসেন কামরানকে। বেশ রাগত চেহারা নিয়েই চড় মারেন হারিস রউফ। কামরান হাসিমুখে পরিস্থিতি সামাল দিলেও চেহারায় অপ্রতিভভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল। হারিসও বুঝতে পেরে মুখে হাসি এনে পরে জড়িয়ে ধরেন সতীর্থ কামরানকে।

হারিসের এমন কাণ্ডের ভিডিও পরে ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হু হু করে মুহূর্তে ভাইরাল হয়ে যায় রউফের কাণ্ড। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় রউফকে নিয়ে। কেউ বলেন, মাঠের মধ্যে সতীর্থের সঙ্গে এমন আচরণ করে ঠিক করেননি হারিস। এটি খেলার স্পিরিট বিরোধী। কিন্তু কেউ কেউ সহানুভূতিও জানাচ্ছেন রউফকে। বলছেন খেলায় এমন হিট দ্য মোমেন্ট হতেই পারে। খেলার প্রতি ডেডিকেশনের কারণেই হারিস ক্যাচ মিসটি মেনে নিতে পারেননি।

হারিসও নিজের ভুল বুঝতে পেরে পরে কামরানের সঙ্গে মিটিয়ে নিয়েছেন। পরে বেশ কয়েকবার তাদের জড়িয়ে ধরতে ও হাসাহাসি করতেও দেখা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status