ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ-আফগানিস্তান, পরিসংখ্যানে কে এগিয়ে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 5:51 PM

বাংলাদেশ-আফগানিস্তান, পরিসংখ্যানে কে এগিয়ে?

বাংলাদেশ-আফগানিস্তান, পরিসংখ্যানে কে এগিয়ে?

ওয়ানডে ফরম্যাট বলেই হয়তো, একটু বাড়তি আত্মবিশ্বাসী বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ইতিহাসও পক্ষে আছে টাইগারদেরই। এখন পর্যন্ত দেখা হওয়া ৮ ম্যাচের পাঁচটিতেই জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও দেশের মাটিতে আবার আফগান জুজু তাড়িয়ে বেড়ায় বাংলাদেশকে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মুখোমুখি লড়াইয়ের হিসাব টানলে এগিয়ে থাকবে টাইগাররাই। দেখা হওয়া ৮ ম্যাচের ৫টিতেই জিতেছে তারা। আর তিনটিতে জয়ের হাসি হাসে আফগানরা। তবে ঘরের মাঠে ৪ দেখায় সমান দুটো করে জয় পরাজয় বাংলাদেশের।

বাংলাদেশ আফগানিস্তানের প্রথম দেখা হয়েছিল এ দেশের মাটিতেই। ২০১৪ এশিয়া কাপ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। সে ওয়ানডে ম্যাচটায় অবশ্য লাল-সবুজের প্রতিনিধিদের হারের লজ্জায় ডুবায় আফগানিস্তান। ৬৯ বলে ৮১ রান করার পাশাপাশি বল হাতে ২৩ রানে এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সামিউল্লাহ শেনওয়ারি। ম্যাচে ৬ উইকেট ২৫৪ রান করে আফগানিস্তান।

জবাবে মুমিনুলের ফিফটির পরও ২২২ রানেই থেমে যায় মুশফিকুর রহিমের দল। পরেরবার এ দুদলের দেখা আইসিসি ইভেন্টে। ২০১৫ বিশ্বকাপ। সে ম্যাচে কিন্তু জয়ী দলের নাম বাংলাদেশ। টাইগারদের করা ২৬৭ রানের জবাবে ১৬২ রানেই অলআউট হয় আফগানরা। ৫৬ বলে ৭১ রান করে ম্যাচসেরা হন বাংলাদেশের পকেট ডায়নামো মুশফিকুর রহিম।

ওই ম্যাচে ফিফটি পেয়েছিলেন সাকিব আল হাসানও। পরে শেনওয়ারি এবং মুজিব চেষ্টা করলেও মাশরাফীর বোলিং তোপে উড়ে যায় আফগানিস্তান। এক বছর বাদেই আবারও ওয়ানডে ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। তবে এবার আর কোনো বিশ্ব ইভেন্ট নয়, দ্বিপাক্ষিক সিরিজে ঢাকায় আসে আজগর আফগানের দল।

সে সিরিজে প্রথমবারের মতো আফগানদের নিজেদের আসল চেহারা দেখায় বাংলাদেশ। সিরিজ হারায় ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে উড়ে যায় অতিথিরা। এরপর মোহাম্মদ নবীর নেতৃত্বে ফাইট ব্যাক করে সিরিজ সমতায় আনে তারা। কিন্তু শেষ ম্যাচে তামিম ইকবালের দুরন্ত সেঞ্চুরিতে সিরিজ পকেটে পুড়ে নেয় বাংলাদেশ। দু’দলের পরের সাক্ষাৎ আবারও এশিয়া কাপে।

তবে সেবারের আসর অনুষ্ঠিত হয় মরুর দেশ আরব আমিরাতে। প্রথমবারের মতো ক্রিকেট খেলতে মরুভূমিতে যায় বাংলাদেশ। আসরে দুবার মুখোমুখি হয়ে, সমান একটা করে জয় পরাজয় দুই দলের দখলে। প্রথম ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানদের করা ২৫৫ রানের জবাবে ১১৯ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা। ১৩৬ রানে ম্যাচ জিতে আফগানিস্তান। পরের ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের নৈপুণ্যে জিতে যায় মাশরাফী বিন মোর্ত্তজার দল।

বাংলাদেশ আফগানিস্তান শেষবার মুখোমুখি হয়েছে আজ থেকে ৩ বছর আগে। ২০১৯ আইসিসি বিশ্বকাপ ইভেন্টে। ম্যাচটিতে একা হাতেই আফগানদের উড়িয়ে দেন সাকিব আল হাসান। ৬৯ বলে ৫১ রান করার পাশাপাশি বল হাতে ৫ উইকেট নেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ম্যাচটিতে ৮৩ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status