ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার ১২ বছরের কম বয়সীরাও পাবেন টিকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 5:47 PM

এবার ১২ বছরের কম বয়সীরাও পাবেন টিকা

এবার ১২ বছরের কম বয়সীরাও পাবেন টিকা

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার ১২ বছরের কম বয়সীদেরও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ হবে। ওইদিন সারা দেশে ১ কোটি করোনা টিকা দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র ছাড়াই স্থায়ী ঠিকানা লিখে নিয়ে গিয়েই টিকা দেওয়া যাবে।
 
এ সময় তিনি আরও জানান, করোনা সংক্রমণ কমে যাওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারির পর আর কোনো করোনা বিধিনিষেধ থাকবে না। তবে মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে।
 
এর আগে ১৪ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, যাদের বয়স ১২ বছর পার হয়েছে, তাদের নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া হবে।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘এখন পর্যন্ত সব মিলিয়ে ১৭ কোটির বেশি টিকা আমরা দিয়েছি। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছে ১০ কোটির বেশি মানুষ। আমাদের হাতে ১০ কোটি ডোজ টিকা আছে; কিন্তু অনেকে টিকা নেননি। এ কারণে ১২ বছরের বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন না থাকলেও শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পারবে।’
 
এদিকে, করোনা টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারির পর থেকে এ কার্যক্রম বন্ধ থাকবে। শেষ দিন ২৬ ফেব্রুয়ারি ১ কোটি মানুষকে প্রথম ডোজ টিকা দিতে বিশেষ কর্মসূচি পরিচালনা করা হবে।

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status