ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টিসিবির খাদ্যপণ্য বিক্রির মেয়াদ বাড়ল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 4:03 PM

টিসিবির খাদ্যপণ্য বিক্রির মেয়াদ বাড়ল

টিসিবির খাদ্যপণ্য বিক্রির মেয়াদ বাড়ল

চলতি মাসে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। তবে এ কার্যক্রম আরও চার দিন বাড়িয়ে শনিবার পর্যন্ত করেছে টিবিসি।

মঙ্গলবার টিসিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের ৩ ফেব্রুয়ারি থেকে টিসিবি ‘ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম’ শুরু করে। এটি চলার কথা ছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর মেয়াদ বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিসিবি।

টিসিবির এ কার্যক্রমে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি হয়। এখানে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন প্রতি লিটার ১১০ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হয়। একজন ২ কেজি করে পণ্য এবং ২ লিটার তেল নিতে পারেন।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে ৪৫০টি ট্রাকে এসব পণ্য বিক্রি হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status