ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আফগান সিরিজ জিতলেই বাংলাদেশ নাম্বার ওয়ান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 4:07 PM

আফগান সিরিজ জিতলেই বাংলাদেশ নাম্বার ওয়ান

আফগান সিরিজ জিতলেই বাংলাদেশ নাম্বার ওয়ান

আইসিসি ওডিআই সুপার লিগের শীর্ষে উঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

সিরিজে ২-১ ব্যবধানের জয় পেলেই ইংল্যান্ডকে টপকে পয়েন্ট টেবিলের চূড়ায় পৌঁছে যাবে বাংলাদেশ। এছাড়াও আফগানদের বাংলাওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়েও উন্নতি হবে টাইগারদের।

ওডিআই সুপার লিগে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইংল্যান্ড। ১২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে ঠিক তার পরেই রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে তিনে ভারত।

আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেলেই ২০ পয়েন্ট পাবে টাইগাররা। এতে ১০০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে এক নম্বরে উঠবে বাংলাদেশ। তবে তিন ম্যাচ জিতলে ১১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান হবে আরো পোক্ত। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে বাংলাদেশকে অবশ্যই ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে অন্তত ৮-এর মধ্যে থাকতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status