ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ক্যাফেটেরিয়ায় বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ ৬
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 2:40 PM

ক্যাফেটেরিয়ায় বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ ৬

ক্যাফেটেরিয়ায় বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ ৬

রাজধানীর কলাবাগানে একটি ক্যাফেটেরিয়ায় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে ৬ কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সারোয়ার হোসেন, ফয়সাল আহমেদ, ফরহাদ চৌধুরী, মো. তামিম, মো. নাহিদ ও বাবুর্চি মো. সবুজ।

শেখা হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন জানান, ৪ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দু'জনকে বেসরকারি স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে দগ্ধদের হাত, মুখ, পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ক্যাফেটেরিয়া খুলে কর্মচারীরা কাজ শুরু করেন। এ সময় হঠাৎ করে বিকট শব্দে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আতঙ্কে ভেতরে থাকা লোকজন দ্রুত বেরিয়ে আসতে পারলেও কর্মচারীরা দগ্ধ হন। ঘটনার পরপরই পুলিশ, র‌্যাবসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পৌঁছে আলামত সংগ্রহ করে।


 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status