ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
লাভ ইমোজি পাঠালেই অপরাধী, সাবধান!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 February, 2022, 7:55 PM

লাভ ইমোজি পাঠালেই অপরাধী, সাবধান!

লাভ ইমোজি পাঠালেই অপরাধী, সাবধান!

হোয়াটসঅ্যাপে লালরঙা হৃদয়ের (লাভ ইমোজি) ছবি পাঠালে সাজার মুখে পড়তে হবে সৌদি আরবে। দেশটির এক সাইবার ক্রাইম বিশেষজ্ঞের এই হুঁশিয়ারি ছেপেছে স্থানীয় দৈনিক ওকাজে।

গালফ নিউজের খবরে বলা হয়, হোয়াটসঅ্যাপে লাভ ইমোজি পাঠানোকে এখন থেকে ‘হেনস্তা’ হিসেবে গণ্য করা হবে।

অপরাধ প্রমাণ হলে, সৌদি আইনে ওই ব্যক্তির ২-৫ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি গুনতে হবে এক লাখ রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ লাখ ৯৬ হাজার টাকা।

বারবার একই কাজ করলে জরিমানা হবে সর্বোচ্চ ৩ লাখ রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ ৮৯ হাজারের কিছু বেশি।

আরবি ভাষার পত্রিকা ওকাজে সৌদি আরবের অ্যান্টি-ফ্রড অ্যাসোসিয়েশনের সদস্য আল মোয়াতাজ কুতবি বলেন, ‘অনলাইনে কথোপকথনের সময় কোনো ছবি কিংবা অভিব্যক্তিকে যদি কেউ হয়রানি বলে মনে করেন এবং অভিযোগ করেন, তবে মামলা নেয়া হবে।’

অনলাইন ব্যবহারকারীদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘সম্মতি ছাড়া কারও সঙ্গে কথোপকথনে যাওয়া উচিত নয়। নির্দিষ্ট আচরণ বা লাভ ইমোজিকে যৌন অভিপ্রায়ের ইঙ্গিত হিসেবে ধরে নেয়া হতে পারে।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status