ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নেই শহিদ মিনার, কলাগাছই ভরসা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 February, 2022, 8:00 PM
সর্বশেষ আপডেট: Monday, 21 February, 2022, 8:02 PM

নেই শহিদ মিনার, কলাগাছই ভরসা

নেই শহিদ মিনার, কলাগাছই ভরসা

গ্রামে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও নেই কোনো শহিদ মিনার। ফলে ভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিকল্প পথ বেছে নেন এখানকার সব বয়সী মানুষ। কলাগাছ দিয়ে শহিদ মিনার বানান তরুণ-কিশোররা। পরে সেই মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। আর একুশে ফেব্রুয়ারিতে কলাগাছই তাদের একমাত্র ভরসা।

এভাবেই একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল গ্রামের শিক্ষার্থীরা। অস্থায়ী এ কলাগাছের শহিদ মিনারটি বানানো হয় চর রমিজ ইউনিয়নের আদর্শপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

জানা গেছে, এ গ্রামের আশপাশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নেই। ফলে মাতৃভাষা ও শহিদ দিবস এলে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন না এ গ্রামের কোনো শিক্ষার্থী কিংবা বিভিন্ন বয়সের মানুষ। তাই কলাগাছ দিয়ে শহিদ মিনার বানানো হয়।

এবার চারজন মিলে সাতটি কলাগাছ দিয়ে শহিদ মিনার বানান। তিনটি মিনার তৈরি করে সাদা কাপড় জড়িয়ে সৌন্দর্য বাড়ানো হয়। মাঝখানের মিনারটি দেশের পতাকা জড়িয়ে দেওয়া হয়েছে। চারপাশে সুতার মধ্যে রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে শহিদ মিনার এলাকা। রাতে শহিদ মিনারটি আলোকিত করতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থাও করা হয়।

উদ্যোক্তারা হলেন- রামগতি আ স ম আবদুর রব কলেজের বিএসএসের ছাত্র মো. শেখ রাসেল, কলেজছাত্র কামরুল হাসান শাকিব, স্থানীয় বাসিন্দা আবদুল জলিল ও তামজিদ হোসেন। বিদ্যালয় মাঠে যেন প্রশাসনের উদ্যোগে একটি শহিদ মিনার বানানো হয়, সে দাবি জানিয়েছেন এসব শিক্ষার্থী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status