ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপি এনামুল হকের পুষ্পস্তবক অর্পণ
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Monday, 21 February, 2022, 1:03 PM

ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপি এনামুল হকের পুষ্পস্তবক অর্পণ

ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপি এনামুল হকের পুষ্পস্তবক অর্পণ

রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা আ’লীগের সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

সোমবার ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাগমারা থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, ভবানীগঞ্জ পৌরসভা, বিদ্যুৎ অফিস, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালনের পাশাপাশি শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনসাধারণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status