ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
টি-২০ দলে ডাক পাচ্ছেন মুনিম, ফিরছেন লিটন!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 February, 2022, 1:06 PM

টি-২০ দলে ডাক পাচ্ছেন মুনিম, ফিরছেন লিটন!

টি-২০ দলে ডাক পাচ্ছেন মুনিম, ফিরছেন লিটন!

মুনিম শাহরিয়ার, ক্রিকেটের একান্ত অনুসারীরা নামটির সঙ্গে পরিচিত। তবে দেশব্যাপী ব্যাপক পরিচিতি চেয়েছেন মুনিম সদ্য সমাপ্ত বিপিএলের অষ্টম আসরে। সাকিব আল হাসানের চোখে টুর্নামেন্টের বড় প্রাপ্তি এ তরুণ ওপেনার। সাকিবের নেতৃত্বে ফরচুন বরিশালের জার্সিতেই সবার নজর কেড়েছেন মুনিম। ওপেনিংয়ে নেমে ভয়ডরহীন ব্যাটিং করেছেন তিনি। তাতেই মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশের টি-২০ দলের টপ অর্ডারে এমন কারো অভাব সবসময়ই অনুভূত হয়। নির্বাচকদের দৃষ্টিও তাই ২৩ বছর বয়সি এ তরুণের দিকে। বিপিএলে ৬ ম্যাচের ব্যাটিংই কপাল খুলে দিচ্ছে ময়মনসিংহের ছেলে মুনিমের।

সবকিছু ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশের টি-২০ দলে ডাক পেতে যাচ্ছেন তিনি। গতকাল জাতীয় দল সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিপিএলে ৬ ম্যাচে ১৭৮ রান করা মুনিমকে পরখ করার ইচ্ছা আছে টিম ম্যানেজমেন্টের। চলতি সপ্তাহেই টি-২০ দলটা ঘোষণা করবেন নির্বাচকরা।

গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০ তে আবাহনীর হয়ে পারফর্ম করার পর এইচপি দলে সুযোগ পেয়েছিলেন মুনিম। এবার বিপিএলের শুরুতে অবশ্য দল পাননি তিনি। পরে বরিশাল তাকে দলভুক্ত করে। বিপিএল অভিষেকেই ১ রান করে আউট হয়েছেন। পরের কয়েকটি ম্যাচে ঝড়ো ব্যাটিং করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আবার ফাইনাল ম্যাচে রানের খাতা খুলতেই ব্যর্থ হয়েছেন মুনিম।

সেদিক থেকে মাত্র ৪ ম্যাচে পারফর্ম করা এ তরুণকে দলে নিলে কমবেশি সমালোচনা সইতে হবে নির্বাচকদেরও। অবশ্য আফগান সিরিজে মুনিমের অভিষেক হওয়ার সম্ভাবনা কম। কারণ বিপিএলে ব্যর্থ হলেও টি-২০ দলে থাকবেন নিয়মিত ওপেনার নাঈম শেখ। আবার গত বছর বিশ্বকাপ ব্যর্থতার পর বাদ পড়া লিটন দাস আবারও এ ফরম্যাটে ফিরছেন আফগানদের বিরুদ্ধেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status