ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
গোটা শরীর রক্তে মাখা সানি লিওনের ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 February, 2022, 11:14 AM

গোটা শরীর রক্তে মাখা সানি লিওনের ভিডিও ভাইরাল

গোটা শরীর রক্তে মাখা সানি লিওনের ভিডিও ভাইরাল

সানি লিওন। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। সানিকে চেনেন না এমন কেউ নেই। বলিউডে কাজ শুরু আগে সানি ছিলেন নীল ছবির নায়িকা। নিজের স্বামীর সঙ্গেই বেশিরভাগ নীল ছবিতে অভিনয় করেছেন তিনি। বিদেশেই ছিলেন তিনি।


কিন্তু তাঁর মন কিছুতেই মানছিল না। সব কিছু ছেড়ে দিতে চাইছিলেন নায়িকা। নতুন করে কিছু শুরু করতে চাইছিলেন তিনি। কিন্তু বললেই আর হয় কই! তবে সানি কিন্তু যেমন ভেবেছেন তেমনটাই পেরেছেন। সব কিছু ছেড়ে মুম্বই এসে নিজের কেরিয়ার গড়তে চেয়েছেন তিনি।

প্রথমটায় অনেকেই ভেবেছেন এই মেয়ে কী পারবে? অনেকেই তাঁকে কাজ দিতে চাননি। কিন্তু ভয় পাননি তিনি। তাঁর প্রথম ছবি মুক্তির পর থেকেই মানুষ বুঝেছে, না এ মেয়ে হারতে নয় জিততে এসেছেন।


সানি সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়। মাঝে মধ্যেই সেখানে নানা কিছু শেয়ার করেন তিনি। এবার সেই মাধ্যমেই একটি রক্তাক্ত ভিডিও শেয়ার করেছেন নায়িকা।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে সানির ঠোঁট কেটে রক্ত গড়াচ্ছে। পায়ের হাঁটুতেও রক্ত। হাতে, কপালে লেগে রয়েছে রক্ত। এই রক্তাক্ত ভিডিও দেখেই ভয় পেয়েছেন অনেকে। কি হল তবে সানি লিওনের। ভক্তরা তাঁর কী হয়েছে জানতে চেয়েছেন। সত্যিই কী রক্তাক্ত তিনি? যদিও সে রহস্যের জট খুলেছেন সানি নিজেই।


ভিডিও শেয়ার করেই সানি লিখেছেন, ‘দারুণ একটা নতুন জিনিস আসতে চলেছে”। এই লেখাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন এটা তাঁর নতুন ছবির শ্যুটিংয়ের দৃশ্য। সামনেই হরর বা ভূতের ছবিতে দেখা যাবে নায়িকাকে। তবে ছবির নাম কিছুই এখনও জানাননি তিনি। এটি সেই ছবিরই শ্যুটের দৃশ্য।

তাঁর শরীরে আসল রক্ত নয় সবটাই মেক-আপ। যদিও এ কথা জানার পর ভক্তরা আরও উত্তেজিত হয়ে পড়েন। অনেকেই লিখেছেন, কবে দেখা যাবে তাঁর এই নতুন কাজ? আবার কেউ কেউ বলেছেন, অনেক দিন সানির সিনেমা নেই, এবার একটা নতুন কিছু চাই। সেই প্রস্তুতিই নিচ্ছেন সানি লিওন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status