ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
খাবার গ্রহণের ২৯টি আদব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 February, 2022, 11:27 AM

খাবার গ্রহণের ২৯টি আদব

খাবার গ্রহণের ২৯টি আদব

১> খাবারের আগে-পরে উভয় হাত ধোয়া৷

২> খাবারের সময় আল্লাহ তায়ালাকে স্মরণ করা৷

৩> খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা এবং খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা৷ ৪> খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়েছে কী না জানা না থাকলে, নিজে বিসমিল্লাহ বলে খানা শুরু করা৷

৫> ডান হাতে খাবার খাওয়া৷

৬> ওজর ছাড়া বাম হাতে খাওয়া নিষেধ৷

৭> তিন আঙ্গুল দিয়ে খাওয়া৷ প্রয়োজনে অধিক ব্যবহার করার অনুমতি আছে৷

 ৮> আঙ্গুল এবং প্লেট চেটে খাওয়া৷

 ৯> খানা পড়ে গেলে তা তুলে পরিস্কার করে খেয়ে নেওয়া৷ শয়তানের জন্য রেখে না দেওয়া৷

১০> পুরোপুরি পেট ভর্তি করে না খাওয়া৷ ১১> একটি করে খাওয়া যায় এমন খাবার খাবারের অন্য সাথীরা অনুমতি না দিলে, একটি করে খাওয়া৷ যেমন, খেজুর, বাদাম, বুট ইত্যাদি৷ম ১২> খাবার খাওয়ার সময় বিনয়ী হয়ে বসা৷

১৩> হারাম খাবারের মজলিসে না বসা৷
 ১৪> টেবিলে না খেয়ে দস্তরখানে খাবার খাওয়া৷
১৫> খাবারের মধ্যখান থেকে না খাওয়া৷
১৬> ওজরের কারণে দাঁড়িয়ে খাওয়ারও অনুমতি আছে৷

১৭> খাবারের দোষ না ধরা৷ চাহিদা থাকলে খেয়ে নেওয়া৷ অন্যথায়, না খাওয়া৷
১৮> একসাথে বসে খাবার খাওয়া৷
 ১৯> একসাথে খাবার গ্রহণের সময়, বয়সে ও ইলমে যিনি বড়, তাঁর মাধ্যমে খাবার খাওয়া শুরু করা৷
 ২০> স্বর্ণ-রোপার পাত্রে খাবার-পানীয় গ্রহণ করা হারাম৷

২১> গরম খাবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা৷
২২> অপচয় ও কৃপণতা পরিহার করা৷
২৩> খাওয়ার আগে ওজু করা মুস্তাহাব নয়৷
২৪> খাবার উপস্থিত, সাথে চাহিদাও অনেক- এমন সময় নামাজের আগে খানা খেয়ে নেওয়া৷ খাওয়ার পর নামাজ পড়া৷

২৫> নিজের সামন থেকে খানা খাওয়া৷
২৬> খাবারের গরম ভাব চলে যাওয়ার পর, খাবার গ্রহণ করা মুস্তাহাব৷
২৭> গোশত খাওয়ার দ্বারা ওজু ভেঙে যায় না৷

২৮> প্রতিযোগী খাবারদাতার খাবার গ্রহণ থেকে বিরত থাকা৷
২৯> খাবারের সময় দুনিয়াবী কথাবার্তা না বলে, দীনি আলোচনা করা মুস্তাহাব৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status