ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মনের মানুষকে দেখানোর জন্য যা করেছিলেন সামান্থা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 February, 2022, 11:09 AM

মনের মানুষকে দেখানোর জন্য যা করেছিলেন সামান্থা

মনের মানুষকে দেখানোর জন্য যা করেছিলেন সামান্থা

নিজের মনের মানুষকে এক ঝলক দেখতে পাবেন বলে জিম শুরু করেছিলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ ঘটনার কথা স্বীকার করেছিলেন সামান্থা নিজেই।


সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে এক ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন এই অভিনেত্রী। এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ‘তিনি জিমে যাওয়া শুরু করেছিলেন ‘চ্যা’কে একবার চোখের দেখা দেখতে পাবেন বলে!’

কে এই ‘চ্যা’? এ নিয়ে ভক্তদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। পরে অবশ্য জানা যায়, ‘চ্যা’ শব্দের মানুষটি সামান্থার সাবেক স্বামী অভিনেতা নাগা চৈতন্য।

কয়েক বছর প্রেমের পর ২০১৭ সালে বিয়ে করেছিলেন নাগা ও সামান্থা। তাদের একসঙ্গে দেখতে পছন্দ করতেন দর্শকরা। এই কারণেই ২০২১ সালে তাদের বিবাহ বিচ্ছেদের খবরে ঝড় বয়ে গিয়েছিল দু’জনের ভক্তদের মাঝে। কিছুতেই তাদের প্রিয় তারকা জুটির বিবাহ বিচ্ছেদের খবরটি মানতেই পারছিলেন।

নাগার সঙ্গে বিচ্ছেদের পর ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজ়ন-২ এ অভিনয় করে নজর কেড়েছিলেন সামান্থা। এরপর ‘পুষ্পা: দ্য রাইজ়’ সিনেমার আইটেম ডান্স করতেও দেখা যায় এই অভিনেত্রীকে।


শিগগিরই ‘কাথুভাকুলা রেন্ডু কাদাল’ নামের সিনেমায় অভিনয় শুরু করবেন সামান্থা। সিনেমাটিতে আরও অভিনয় করবেন বিজয় সেতুপতি ও নয়নতারা। সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status