ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শোওয়ার ধরন দেখে বুঝে নিন আপনাদের সম্পর্কের অবস্থা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 9:03 PM

শোওয়ার ধরন দেখে বুঝে নিন আপনাদের সম্পর্কের অবস্থা

শোওয়ার ধরন দেখে বুঝে নিন আপনাদের সম্পর্কের অবস্থা

জীবনের অর্ধেকটা সময়ই যেখানে ঘুমিয়ে কেটে যায় আমাদের, সেখানে ঘুমের ধরন দেখে যে আমাদের স্বভাব অনেকটাই বোঝা যাবে, তাতে আর আশ্চর্য কীসের! এই যেমন ধরুন, যাঁরা চিত হয়ে ঘুমোন, তাঁরা নাকি বেশ দৃঢ় চরিত্রের মানুষ হন! আবার যাঁরা উপুড় হয়ে ঘুমোন, তাঁদের মানসিকতা বেশ খোলামেলা আর উদার প্রকৃতির হয়! কিন্তু কেমন হয়, যদি দু’জন মানুষ একই বিছানা শেয়ার করেন? তা হলে তাঁদের ঘুমিয়ে থাকার ধরন দেখে কি তাঁদের সম্পর্কের চরিত্রটা বিশ্লেষণ করা সম্ভব? মনোবিদেরা বলছেন, অবশ্যই সম্ভব! দম্পতির শোওয়ার ধরন দেখে বিলক্ষণ তাঁদের দাম্পত্যের টাইপটাও বোঝা যায়! মোটামুটি আটরকম শোওয়ার ধরন রয়েছে, যার প্রতিটিই দাম্পত্যে আলাদা আলাদা ইঙ্গিত সূচিত করে।

ভাবছেন আপনাদেরটা কোন খাতে পড়বে? ঝট করে পড়ে নিন আর মিলিয়ে নিন নিজেদের সঙ্গে!

বিছানায় একজন সঙ্গীর প্রাধান্য

মাঝরাতে ঘুম ভেঙে যায় প্রায়ই? আর ঘুম ভেঙে দেখেন বিছানার এক প্রান্তে কোনওরকমে শুয়ে আছেন আপনি, আর বিছানার সিংহভাগ দখল করে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছেন আপনার স্বামী? এমন ঘুমের অবস্থান কিন্তু সম্পর্কে একজন সঙ্গীর আধিপত্যই ইঙ্গিত করে। হয় আপনাদের সম্পর্কে কোনও সমস্যা রয়েছে, অথবা আপনি বাধ্য হচ্ছেন একটু নুয়ে থাকতে! সম্পর্কের সমস্যাগুলো সমাধান হলেই এ ব্যাপারটাও ঠিক হয়ে যাবে!

পরস্পরকে না ছুঁয়ে মুখোমুখি ঘুমোনো

সম্পর্কে কিছু একটার অভাব রয়েছে হয়তো! অন্তত এই অবস্থান সেটাই বলছে! বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞেরা বলেন, ঘুমের এই অবস্থানটি পারস্পরিক ঘনিষ্ঠতা ও সংযোগের চাহিদা সূচিত করে!

পরস্পরের দিকে পিছন করে ঘুমোনো

আপনারা যদি পরস্পরের উলটো দিকে মুখ করে ঘুমোন আর আপনাদের মাঝে খানিকটা ফাঁকও থাকে, তা হলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে আপনারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন! আসলে কিন্তু আপনারা নিজেদের সম্পর্ককে সুখী, পরিতৃপ্ত ও নিশ্চিন্ত! পরস্পরের প্রতি আপনাদের নির্ভরতা অটুট এবং একই সঙ্গে নিজেদের স্বাধীন মনোভাবটাও ধরে রাখতে জানেন!

স্পুনিং পজ়িশন

অর্থাৎ দু’জনে একই দিকে মুখ করে ঘুমোন এবং যিনি পিছনে থাকেন তিনি অপরজনকে জড়িয়ে রাখেন। এই অবস্থানে ঘুমোনোর অর্থ হল একজন পার্টনার অপরজনকে সমস্ত ঝড়ঝাপটা থেকে সুরক্ষিত রাখতে চান। এঁদের মধ্যে পারস্পরিক বিশ্বাসও থাকে যথেষ্ট!

পরস্পরকে মুখোমুখি জড়িয়ে ঘুমোনো কিন্তু তারপর আলাদা হয়ে যাওয়া
এই অবস্থানে যাঁরা ঘুমোন তাঁরা ঘুমের প্রথমদিকটায় পরস্পরকে জড়িয়ে ধরে থাকলেও মিনিট দশেকের মধ্যে আলাদা হয়ে গিয়ে যে যার মতো ঘুমিয়ে থাকেন। পারস্পরিক ঘনিষ্ঠতা আর ব্যক্তিস্বাধীনতা, দুটো দিকই বজায় রাখার ইঙ্গিতবাহী এই অবস্থানটি।

সারা রাত মুখোমুখি জড়িয়ে ঘুমোনো

এই অবস্থানটি শুনতে খুবই রোমান্টিক মনে হলেও সম্পর্কের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়! তাতে একদিকে যেমন ব্যক্তিস্বাধীনতার অভাব বোঝায়, অন্যদিকে সম্পর্কে একটা নিরাপত্তার অভাবও সূচিত করে।

পরস্পরের দিকে পিছন করে কিন্তু সংলগ্ন থেকে ঘুমোনো

দম্পতিদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এই অবস্থানটিই। এই অবস্থানে স্বামী স্ত্রী পরস্পরের দিকে পিছন ফিরে ঘুমোন বটে, কিন্তু তাঁদের মধ্যে কোনও ফাঁক থাকে না, এবং তাঁদের শরীরের নিম্নাংশ পরস্পরকে ছুঁয়ে থাকে। এর অর্থ, স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি স্বচ্ছন্দ ও নির্ভরশীল!

সঙ্গীর বুকে মাথা রেখে ঘুমোনো
সাধারণত নতুন প্রেমে এই অবস্থানে ঘুমোন অনেকে, বিশেষ করে হানিমুনের সময়টা! পরস্পরের প্রতি গভীর ভালোবাসা আর নির্ভরতার ইঙ্গিত দেয় এই অবস্থানটি।পরিসংখ্যান বলছে, মাত্র 4% দম্পতি এভাবে ঘুমোন! কাজেই আপনাদের ঘুম ঠিক এমন না হলে দুঃখ পাওয়ার কোনও কারণই নেই কিন্তু!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status