ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শারীরিক সম্পর্কের পর সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলেন তো আপনি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 9:01 PM

শারীরিক সম্পর্কের পর সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলেন তো আপনি?

শারীরিক সম্পর্কের পর সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলেন তো আপনি?

পার্টনারের সঙ্গে দারুণ রোমান্টিক সম্পর্ক, বিছানায় একের পর এক দুর্দান্ত সেশন, এ সব তো ঠিক আছে! এমন একটা প্রেমজীবনের অপেক্ষাতেই তো থাকেন সবাই! কিন্তু শারীরিক সম্পর্কের পর সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলেন কি আপনি?

এটুকু পড়েই যদি নাক সিঁটকোবেন অনেকে, ভাববেন এমন একটা রোমান্টিক বিষয়ের মধ্যে স্বাস্থ্যের মতো একটা বোরিং ব্যাপার কি না আনলেই চলছিল না! আসলে আপাতদৃষ্টিতে বোরিং মনে হলেও সুরক্ষিত আর সুস্থ যৌন জীবনের জন্য কিছু পরিষ্কার-পরিচ্ছন্নতার নিয়ম মেনে চলা খুব দরকার। বিশেষজ্ঞেরা বলেন, সেক্সের পর কিছু সাধারণ নিয়ম মানলেই আপনাদের যৌন জীবন নিরাপদ তো থাকবেই, আরও বেশি আকর্ষণীয়ও হয়ে উঠবে!

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন

ইন্টারকোর্সের পর দু’জন পার্টনারেরই যৌনাঙ্গ ভালো করে ধুয়ে ফেলা উচিত। তবে কড়া সাবান ব্যবহার করবেন না। হ্যান্ড শাওয়ার দিয়ে ভ্যাজাইনা ধোবেন না, তাতে পিএইচ ব্যালান্স নষ্ট হয়ে গিয়ে সংক্রমণ হতে পারে। আজকাল দোকানে মেয়েদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য নানা ব্র্যান্ডের সামগ্রী পাওয়া যায়, যা সাবানের তুলনায় অনেক কোমল আর নিরাপদ। চিকিৎসকেরা ল্যাকটিক অ্যাসিডযুক্ত ভ্যাজাইনাল ওয়াশ ব্যবহার করার পরামর্শ দেন। তাতে ভ্যাজাইনায় খারাপ ব্যাকটেরিয়ার বাড়বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে।

ইন্টারকোর্সের পর বাথরুমে যান

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মতো বিশ্রী ব্যাপার থেকে দূরে থাকতে ইন্টারকোর্সের পর বাথরুমে যান। গাইনোকলজিস্ট সুস্মিতা মিত্রের মতে, মেয়েদের মূত্রনালী (ইউরেথ্রা) পুরুষদের চেয়ে অনেক ছোট। তাই মিলনের সময় ইউরিনারি ইনফেকশনের আশঙ্কা থেকেই যায়। তাই ইন্টারকোর্সের পর ইউরিনেট করলে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যাবে।

জল খাওয়া দরকার
জিমে গা ঘামানোর পর জল খান তো? একইভাবে দুর্দান্ত একটা শারীরিক সেশনের পরেও জল খাওয়াটা কিন্তু একদম মাস্ট! সেক্সের পর জল খেলে শরীর তরতাজা থাকবে, অন্যদিকে প্রস্রাবের মধ্যে দিয়ে সমস্ত ব্যাকটেরিয়া আর টক্সিনও বেরিয়ে যাবে! আর কী চাই বলুন তো!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status