ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
উত্তেজনার মাঝেই ইউক্রেনে সাইবার হামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 1:49 PM

উত্তেজনার মাঝেই ইউক্রেনে সাইবার হামলা

উত্তেজনার মাঝেই ইউক্রেনে সাইবার হামলা

এই মুহূর্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চরম যুদ্ধপরিস্থিতি বিরাজ করছে। যেকোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। এমন পরিস্থিতিতে ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহার শুরু দিনই সাইবার হামলার শিকার হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুই ব্যাংকের ওয়েবসাইট। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি হ্যাক হয়। একই সময়ে রাজধানী কিয়েভের দুই ব্যাংকের ওয়েবসাইটে হামলা চালিয়ে ব্যাংকিং নেটওয়ার্ক পঙ্গু করে দেয় হ্যাকাররা, যার ফলে গ্রাহকরা পড়েন সীমাহীন ভোগান্তিতে।

এ বিষয়ে রাশিয়ার কেন্দ্রীয় প্রতিরক্ষা বিভাগের কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status