ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২২ সালের প্রথম স্মার্ট ফোন আনছে পোকো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 11:04 AM

২০২২ সালের প্রথম স্মার্ট ফোন আনছে পোকো

২০২২ সালের প্রথম স্মার্ট ফোন আনছে পোকো

পোকো এম৪ প্রো ৫জি মডেল ২০২২ সালে দেশের বাজারে উন্মোচন করতে চলেছে পোকো। পোকো এম৪ প্রো ৫জি ফোনটি পোকো এম৩ প্রো ৫জি-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে । এম৩ প্রো ৫জি থেকে পোকো এম৪ প্রো ৫জি আকর্ষণীয় ডিজাইন ও ফিচারের সঙ্গে দেখা গিয়েছে ।

ইতিমধ্যেই পোকো এম৪ প্রো ৫জি ফোনের বেশ কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। গিকবেঞ্চ সার্টিফিকেশন সাইটেও এই ফোনের ছবি দেখা গেছে। এছাড়াও বেশ কয়েকটি সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গেছে।

বলা হচ্ছে, রেডমি নোট ১১ ফোন আর পোকো এম৪ প্রো ৫জি ফোনের মধ্যে অনেক মিল রয়েছে। এছাড়াও পোকো এম৪ প্রো ৫জি ফোনে আগের মডেলের তুলনায় আপগ্রেড হওয়া প্রসেসর এবং ক্যামেরা থাকবে।

পোকো এম৪ প্রো ৫জি ফোনটিতে পোকো এম৩ প্রো ৫জি-এর মতোই এটি ৯০হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট সহ একটি ৬.৬-ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছিল।পোকো এম৪ প্রো ৫জি ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ও ৬ জিবি র‌্যাম+৬৪জিবি স্টোরেজ।


নতুন পোকো এম৪ প্রো ৫জি ফোনে থাকছে একটি রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল। একটি ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে একটি ৫জি সাপোর্টেড ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে এই ফোনে থাকছে একটি ৫০ মেগাপিক্সেলেরর লেন্স। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউলেই দেওয়া হয়েছে এলইডি ফ্ল্যাশ এবং এআই লোগো। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পোকো এম৪ প্রো ৫জি ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status