ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
১২তম প্রজন্মের গেমিং ল্যাপটপ লাইনআপ নিয়ে এলো এমএসআই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 10:06 PM

১২তম প্রজন্মের গেমিং ল্যাপটপ লাইনআপ নিয়ে এলো এমএসআই

১২তম প্রজন্মের গেমিং ল্যাপটপ লাইনআপ নিয়ে এলো এমএসআই

১২তম প্রজন্মের ইন্টেল® কোরTM এইচ সিরিজ প্রসেসরের নতুন ল্যাপটপ লাইনআপ নিয়ে এসেছে তাইওয়ানের গেমিং এবং বিজনেস ল্যাপটপের উদ্ভাবনী প্রতিষ্ঠান এমএসআই । বাংলাদেশে বাজারে এটিই প্রথম ১২তম প্রজন্মের ল্যাপটপ ।

মেটা-রেডি লোগোযুক্ত ল্যাপটপগুলোতে আছে ইন্টেল কোর™ আই-সেভেন এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স™ ৩০৭০ বা এদের আপডেটেড ভার্সন । মেটাভার্স কম্প্যাটিবল পারফর্ম্যান্স উপভোগ করতে এটিই বাজারের সেরা ল্যাপটপ। ল্যাপটপগুলো এখন বাংলাদেশে বাজারে পাওয়া যাচ্ছে।

নতুন গেমিং ল্যাপটপ লাইনআপ-এর এর সিপিইউ কর্মক্ষমতা পূর্ববর্তী মডেলগুলোর থেকে ৩০-৪৫ শতাংশ বেশি। এমএসআই-এক্সক্লুসিভ কুলিং টেকনোলোজি ১২তম প্রজন্মের ইন্টেল প্রসেসরকে শক্তিশালীভাবে কাজ করতে সহায়ক হয়েছে। এটি এমন একটি উদ্ভাবন যা লিকুইড মেটালের মতো কার্যকর, তবে আরো বেশি নিরাপদ ও নির্ভরযোগ্য সল্যুশন প্রদান করে।

এমএসআই ক্রিয়েটর সিরিজে এখন ১৭ ইঞ্চি ডিসপ্লে পর্যন্ত মডেল রয়েছে । ভ্যাপর চেম্বার কুলার থাকায় ল্যাপটপের সামগ্রিক সিপিইউ পারফর্ম্যান্স ৪৫ শতাংশ উন্নত হয়েছে। এছাড়াও এতে কন্টেন্ট নির্মাতাদের জন্য রয়েছে এমএসআই পেন-এর জন্য টাচ সাপোর্ট, ক্যালম্যান ভেরিফাইড ট্রু পিক্সেল ডিসপ্লে, অসাধারণ সাউন্ড অভিজ্ঞতার জন্য ডিটিএস সহ প্রয়োজনীয় ফিচারসমূহ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status