ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পেরুর কাছে ছয়টি শিশুর মমি উদ্ধার, যাদের বলি দেয়া হয়েছিল বলে অনুমান প্রত্নতত্ত্ববিদদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 8:17 PM

পেরুর কাছে ছয়টি শিশুর মমি উদ্ধার, যাদের বলি দেয়া হয়েছিল বলে অনুমান প্রত্নতত্ত্ববিদদের

পেরুর কাছে ছয়টি শিশুর মমি উদ্ধার, যাদের বলি দেয়া হয়েছিল বলে অনুমান প্রত্নতত্ত্ববিদদের

পেরুর লিমার কাছে একটি সমাধি খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। যেখানে ছয়টি শিশুর মমি উদ্ধার হয়েছে, মনে করা হচ্ছে শত শত বছর আগে তাদের বলি দেয়া হয়েছিল। একজন মৃত অভিজাত ব্যক্তির মৃতদেহের পাশে ওই ছয়জন শিশুর কাপড়ে মোড়ানো দেহ শায়িত ছিল, এই উদ্দেশে যাতে ওই ব্যক্তির পরজীবনের সঙ্গী হতে পারে ওই শিশুরা। প্রত্নতত্ত্ববিদরা জানতে পেরেছেন, সমাধিতে শায়িত ওই অভিজাত ব্যক্তি কোনো রাজনৈতিক প্রভাবশালী হতে পারেন। গত নভেম্বরে লিমা থেকে ২৪ কিলোমিটার পূর্বে কাজামারকুইলার খনন স্থানে সমাধিটি আবিষ্কৃত হয়েছিল।

খননের দায়িত্বে থাকা প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ডালেন এএফপিকে বলেন, "শিশুরা ওই ব্যক্তির ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে এবং তাদের মমির সমাধির প্রবেশপথের বিভিন্ন অংশে রাখা হয়েছিল। ভ্যান ড্যালেন বলেছেন, "আমাদের অনুমান, মমির সাথে আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার জন্য বাচ্চাদের বলি দেওয়া হত।" কাজামারকুইলা ছিল একটি শহর যা প্রায় ২০০ খ্রিস্টপূর্বাব্দে তৈরী হয়েছিল, প্রাক-ইনকা যুগে কাদা দিয়ে তৈরি করা হয়েছিল এই শহর। প্রায় ১৫০০ সাল পর্যন্ত এই শহরে ১০ হাজার থেকে ২০ হাজার মানুষ বসবাস করতেন।


ভ্যান ডালেন বলেন, মমিগুলো প্রায় ১ হাজার থেকে ১,২০০ বছর পুরোনো। ওই সমাধির কাছাকাছি দলটি সাতজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হাড়ও খুঁজে পেয়েছিলেন যাদের মমি করা হয়নি, সেইসাথে লামা-সদৃশ প্রাণীর দেহাবশেষ এবং মাটির পাত্রও পাওয়া গেছে। কাজামারকুইলায় প্রায় ৩ মিটার দীর্ঘ এবং ১.৪ মিটার গভীর এই সমাধিতে যে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই ব্যক্তির বয়স ২০ বছর বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। তাকে সমাধিস্থ করে মুখ ঢেকে রাখা হয়েছিল এবং দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status