ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষককে জুতাপেটা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 February, 2022, 5:35 PM

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষককে জুতাপেটা

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষককে জুতাপেটা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একস্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বসুদেব শীল নামে এক শিক্ষককে এলাকার নারীরা জুতাপেটা করেছেন। আজ রবিবার দুপুরে উপজেলার বান্দল গ্রামে এ ঘটনা ঘটে। বসুদেব শীল উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের গণিতের শিক্ষক ও বান্দল গ্রামের যতীন শীলের ছেলে।

জানাগেছে, কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের ৬ষ্ঠ শ্রেণির কয়েকজন ছাত্রীকে শিক্ষক বসুদেব শীল তার বাড়িতে বসে প্রাইভেট পড়ান। ঘটনার দিন পড়া শেষে সব ছাত্রীকে ছুটি দিয়ে একজনকে রেখে তাকে ধর্ষণ চেষ্টা করে। বিষয়টি ওই ছাত্রী তার মাকে গিয়ে জানায়। এ সময় ওই ছাত্রীর মা এলাকার নারীদেরকে সাথে নিয়ে এসে শিক্ষক বসুদেব শীলকে জুতাপেটা করেন।

ওই ছাত্রী বলেন, শিক্ষক প্রতিদিন সকলকে ছুটি দিয়ে আমার শরীরে হাত দিতেন। ঘটনার দিন তিনি আমাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। আমি দৌড়ে বাড়িতে গিয়ে ঘটনাটি আমার মাকে জানাই।

ওই ছাত্রীর মা বলেন, শিক্ষক বসুদেব যে ঘটনাটি ঘটিয়েছে আমি তার উপযুক্ত শাস্তি চাই। সে যেন ভবিষ্যতে আর এ ধরণের কাজ না করতে পারে।
এ বিষয়ে জানার জন্য শিক্ষক বসুদেব শীলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠো ফোনটিও বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান বলেন, বিষয়টি সত্য হলে শিক্ষক বসুদেব শীলের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
কোটালীপাড়া থানার পরিদর্শক  (তদন্ত) মোঃ জাকারিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status