ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 February, 2022, 4:45 PM

আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না

আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না

সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সার্চ কমিটি বিএনপির কাছে গ্রহণযোগ্য না। শুধু সার্চ কমিটি নয়, নির্বাচনের কোনো প্রক্রিয়ার মধ্যেই বিএনপি থাকবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তা সদা সৎ ও পরীক্ষিত। সে কারণে সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্র্রহ নেই।
রোববার  দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ায় পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

সার্চ কমিটিতে আগ্রহ না থাকার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সার্চ কমিটির প্রধান   যাকে করা হয়েছে তার বাবা আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন। তিনি নিজেই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তার ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন।  সুতরাং সার্চ কমিটি থেকে নিরপেক্ষতার আশা করতে পারে না বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুন-উর রশীদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ভিডিও




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status