ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 12:43 PM

হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

হারিচা বেগম নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী এহিয়া মোল্লাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার মিরপুরে দারুসসালাম থানাধীন মাজার রোড প্রথম কলোনির একটি বাসায়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ শাকিল। মাজার রোড প্রথম কলোনি একটি বাড়ির দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও তাদের ছেলে এবং তার বউ থাকতেন।

সুলতান মাহমুদ শাকিল জানান, শুক্রবার দিনগত রাতে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিকশাচালক স্বামী হাতুড়ি দিয়ে তার স্ত্রীকে মাথায় ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ৪৫ বছর বয়সী হারিচা বেগম মারা যান।

তিনি আরও জানান, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে বউকে নিয়ে তাদের ছেলে একই বাসায় থাকতেন। ঘটনার সময় হারিচা ও তার স্বামী এহিয়া দরজা আটকে ঝগড়া করছিলেন। একপর্যায়ে এহিয়া তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় এহিয়াকে আটক করা হয়েছে। হারিচার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বামী এহিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর এসআই সুলতান আহমেদ শাকিল আরও জানান, এহিয়ার গ্রামের বাড়ির জমিজমা নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এসময় হারিচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন তিনি। এছাড়া আরও কোনো কারণ আছে কিনা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status