ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্রেম ভাঙলে আর্থিক অবস্থার উন্নতি হয়, দাবি সমীক্ষায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 12:11 PM

প্রেম ভাঙলে আর্থিক অবস্থার উন্নতি হয়, দাবি সমীক্ষায়

প্রেম ভাঙলে আর্থিক অবস্থার উন্নতি হয়, দাবি সমীক্ষায়

প্রেম সবার জীবনেই আসে। কেউ কেউ প্রেমিক-প্রেমিকার সঙ্গে মধুর সময় কাটায়। আবার কেউ কেউ দিন কাটায় একাকী। আবার এমন অনেকেই আছেন যাদের প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে। যা খুবই দুঃখজনক।

তবে ভালোবাসা দিবসে যারা প্রেম নেই বলে দুঃখে কেঁদে ভাসাচ্ছেন আকুল পাথার, তাদের ক্ষতে অল্প হলেও প্রলেপ লাগাতে পারে সদ্য প্রকাশিত একটি সমীক্ষার ফলাফল।

কানাডায় ১৭০০ জনের উপর করা একটি ব্যাঙ্কের সমীক্ষা জানাচ্ছে, বিবাহবিচ্ছেদ কিংবা প্রেম ভেঙে যাওয়ার পর আর্থিক উন্নতি হয়েছে অধিকাংশ মানুষের। সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৭৪ শতাংশই জানাচ্ছেন, বিবাহিত থাকাকালীন কিংবা পূর্ববর্তী সম্পর্কে থাকার সময় তাদের অর্থনৈতিক অবস্থা যা ছিল, বিবাহবিচ্ছেদ কিংবা সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। এমনকি ভবিষ্যতেও তাদের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে বলেই মত সংশ্লিষ্ট ব্যক্তিদের।

আরো পড়ুন: প্রিয়জনকে জড়িয়ে ধরুন, মিলবে আশ্চর্য উপকারিতা

কেন এমনটা হয়?

সমীক্ষা বলছে, ৫২ শতাংশ মানুষ জানিয়েছেন, বিচ্ছেদের পর আয় ব্যয়ের হিসেব অনেক বেশি বুঝতে শিখেছেন তারা। শতকরা ৫৭ জন বলেছেন, বিচ্ছেদের পর তাদের খরচ কমে গিয়েছে অনেকটাই। আর ৫৪ শতাংশ মানুষের দাবি, বিচ্ছেদের পর একার হিসেব নিকেশ করা অনেক বেশি সহজ বলে মনে হয়েছে তাদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status