ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
২৬ দিন পর উপাচার্য ভবনের বাইরে অধ্যাপক ফরিদ উদ্দিন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 February, 2022, 11:28 PM

২৬ দিন পর উপাচার্য ভবনের বাইরে অধ্যাপক ফরিদ উদ্দিন

২৬ দিন পর উপাচার্য ভবনের বাইরে অধ্যাপক ফরিদ উদ্দিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলছিল শিক্ষার্থীদের আন্দোলন। তাও মূল দাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ। কঠোর আন্দোলন থেকে শিক্ষার্থীরা সরে এলেও দাবিতে এখনও অনড়। এ অবস্থায় নিজ বাসভবনেই অবরুদ্ধ ছিলেন উপাচার্য। তবে ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী যাওয়ায় দীর্ঘ ২৬ দিন পর বাসভবন থেকে বেরিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাসভবনের বাইরে নিজ কার্যালয়ে এসেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে বৈঠকে যোগ দিতে নিজ কার্যালয়ে আসেন তিনি।

বৈঠক শেষে একইরকম নিরাপত্তার মধ্য দিয়ে উপাচার্য অফিস ত্যাগ করে নিজ বাসভবনে ঢুকে পড়েন।

এর আগে, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে পৌঁছেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি শিক্ষার্থীদের দাবির বিষয় রাষ্ট্রপতিকে জানানোর ঘোষণা দেন।

পরে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তির সঙ্গে প্রশাসনিক ভবনে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উন্নয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ হন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে দেয় পুলিশ।

এরপর থেকে উপাচার্য আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ে নিজ বাসভবনে অবস্থান করছেন। একবারের জন্যও বের হতে দেখা যায়নি তাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status