ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সৌদি বাদশাহকে বাইডেনের ফোন, কী কথা বললেন তারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 February, 2022, 1:21 PM

সৌদি বাদশাহকে বাইডেনের ফোন, কী কথা বললেন তারা

সৌদি বাদশাহকে বাইডেনের ফোন, কী কথা বললেন তারা

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে ফোন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন।

ফোনালাপ চলাকালে দুই নেতা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক ও  কৌশলগত অংশীদারিত্ব, উভয় দেশের স্বার্থ সমুন্নত রাখা এবং অঞ্চল ও বিশ্বে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।
সৌদি বাদশাহ সন্ত্রাসবাদ ও এর অর্থায়ন মোকাবিলায় পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বাদশাহ সালমান সৌদি আরব ও নাগরিকদের প্রতিরক্ষায় সহযোগিতা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ব্যক্ত করায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন যা সৌদি আরব ও ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার প্রয়াস জোরদার করবে।

বাদশাহ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থনদানের উল্লেখ করেন এবং ওই অঞ্চলে ইরানের সমর্থকদের অস্থিতিশীল কার্যকলাপ মোকাবেলায় একত্রে কাজ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

বাদশাহ সালমান আজিজ বলেন, এই অঞ্চলে উত্তেজনা হ্রাস করা ও সংলাপ জোরদার করতে সৌদি আরব অঙ্গীকারবদ্ধ।

সৌদি আরবের অব্যাহত মানবিক সহায়তা ও পুনর্গঠন প্রচেষ্টার কথা উল্লেখ করে সৌদি বাদশাহ ইয়েমেনে একটি রাজনৈতিক মীমাংসায় পৌঁছানো এবং ইয়েমেনি জনগণের জন্য সমৃদ্ধি ও নিরাপত্তা আনতে সৌদি আরবের প্রচেষ্টার কথা ব্যক্ত করেছেন।

জ্বালানি ও তেলের বাজার নিয়েও কথা বলেন তারা। বাদশাহ আজিজ তেলের বাজারে ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে ঐতিহাসিক ওপেক প্লাস চুক্তির ভূমিকা ও চুক্তি রক্ষার গুরুত্ব তুলে ধরেন। সূত্র: আল-জাজিরা, খালিজ টাইমস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status