যশোরে করোনায় দুজনের মৃত্যু আক্রান্তের হার ১৭ শতাংশ
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 February, 2022, 1:03 PM
যশোরে করোনায় দুজনের মৃত্যু আক্রান্তের হার ১৭ শতাংশ
গত ২৪ ঘণ্টায় যশোরে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে এ সময় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ শতাংশ।গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে একশ’৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ ছাড়া র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৬৩ জনের মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বর্তমানে হাসপাতালের রেড জোনে ১৮জন ও ইয়েলো জোনে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।