ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও ডিসি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 February, 2022, 9:42 PM

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও ডিসি

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও ডিসি

বাগমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জি.এস.এম জাফরউল্লাহ, এনডিসি ও ডিসি আব্দুল জলিল।  

বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে পৌঁছেন তাঁরা। এ সময় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তাঁরা।

প্রত্যন্ত  গ্রামে মহান মুক্তিযুদ্ধের এতো ইতিহাস সমৃদ্ধ একটি জাদুঘর নির্মাণ করায় বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে অভিনন্দন জানিয়েছেন রাজশাহীর ডিসি আব্দুল জলিল ও বিভাগীয় কমিশনার জি.এস.এম জাফরউল্লাহ, এনডিসি। পরিদর্শন শেষে তাঁদের হাতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির লেখা বই উপহার দেয়া হয়।   

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ। সদস্য জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status