ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ছিনতাইয়ে বাধা দেওয়ায় মাঝি মনিন্দকে খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 February, 2022, 7:40 PM

ছিনতাইয়ে বাধা দেওয়ায় মাঝি মনিন্দকে খুন

ছিনতাইয়ে বাধা দেওয়ায় মাঝি মনিন্দকে খুন

কেরানীগঞ্জে খেয়া নৌকার মাঝি মনিন্দ দাসকে (৭০) হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত ফজলে রাব্বি (২১), শরীফ (২০) ও আজিজুল শেখ (২২) নামে  ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ছিনতাইয়ে বাধা দেওয়ায় মনিন্দ দাসকে ছুরিকাঘাতে হত্যা করে গ্রেফতারকৃতরা। বৃহস্পতিবার র‌্যাব-১০ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৪ ফেব্রুয়ারি ভোরে শুভাঢ্যার চুনকুটিয়া চৌধুরীপাড়া থেকে মনিন্দ দাসের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি তার ছেলে বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব-১০ মিডিয়া শাখার এএসপি সোয়েব জানান, মনিন্দ দাস বুড়িগঙ্গায় খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি উপজেলার বাঘৈর এলাকায়।  ৪ ফেব্রুয়ারি ভোরে বাসা থেকে বেরিয়ে কালিগঞ্জ তৈলঘাট আসছিলেন। চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকায় পৌঁছলে আসামিরা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে ঘেরাও করে। কিন্তু মাঝির কাছে কোনো অর্থ না পেয়ে এবং ছিনতাইয়ে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিন্দ দাস।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল সদর দফতরের গোয়েন্দা শাখার সহযোগিতায় বুধবার ভোরে চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে মনিন্দ দাসকে হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা খুনের কথা স্বীকার করেছে। গ্রেফতারের পর তাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status