ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
গণপিটুনিতে ৩৪ মামলার আসামি নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 7:33 PM

গণপিটুনিতে ৩৪ মামলার আসামি নিহত

গণপিটুনিতে ৩৪ মামলার আসামি নিহত

দিনাজপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে রবিউল ইসলাম বাটুল (৪০) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম বাটুল খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি মোটরসাইকেল চুরির ৩৪টি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, বুধবার রাত ৮টার দিকে রবিউল ইসলাম সদরপুর চাকারবাজার এলাকা থেকে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় জনগণ দেখতে পেয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তাকে সদরপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে নিয়ে গণপিটুনি দেন।

কোতয়ালি থানা পুলিশ বিষয়টি জানতে পেরে রবিউল ইসলাম বাটুলকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে বাটুল মারা যান।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, নিহত রবিউল ইসলাম বাটুল একজন কুখ্যাত মোটরসাইকেল চোর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৩৪টি মামলা রয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status