ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
নিলামে ইভ্যালির গাড়িগুলো কিনলেন যারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 7:06 PM

নিলামে ইভ্যালির গাড়িগুলো কিনলেন যারা

নিলামে ইভ্যালির গাড়িগুলো কিনলেন যারা

গ্রাহকদের টাকা পরিশোধ করার জন্য দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পরিচালনা বোর্ড প্রতিষ্ঠানটির মালিকানাধীন সাতটি গাড়ি নিলামে বিক্রি করেছে। নিলামে গাড়িগুলো ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম শুরু হয়। এই নিলামের আয়োজন করেন আদালত গঠিত বোর্ড সদস্যরা।

জানা যায়, নিলামে ইভ্যালির সর্বোচ্চ দামি রেঞ্জ রোভার গাড়িটির দর হাকিয়েছেন ১৫ জন। এর মধ্যে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার সর্বোচ্চ দর হাকিয়ে গাড়িটি কিনে নেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছিল।

ইভ্যালির টয়োটা প্রিউস প্রাইভেট কারটি বিক্রি হয়েছে ১৭ লাখ ৩০ হাজার টাকায়। মোহাম্মদ রিপন ইসলাম নামের এক ক্রেতা এ দর দিয়ে গাড়িটি কেনেন। ইভ্যালির টয়োটা সিএইচআর মডেলের গাড়িটির সর্বোচ্চ দাম উঠেছে ২৩ লাখ ৮০ হাজার। প্রশান্ত ভৌমিক নামের এক ক্রেতা এ দর হাঁকিয়ে গাড়িটি কেনেন। গাড়িটির ভিত্তি মূল্য ছিল ১৮ লাখ টাকা।

টয়োটা এক্সিও মডেলের গাড়িটি বিক্রি হয়েছে ১৫ লাখ ৩৫ হাজার টাকায়। আবুল হাসনাত রাসেল নামে এক ক্রেতা গাড়িটি নিলামে সর্বোচ্চ এ দর হাঁকিয়ে কিনেছেন। নিলামে গাড়িটির ভিত্তি মূল্য ছিল ৯ লাখ ১৮ হাজার টাকা। টয়োটা এক্সিও মডেলের দ্বিতীয় গাড়িটির নিলামে সর্বোচ্চ দর উঠেছে ১৫ লাখ টাকা। নিলামে গাড়িটির ভিত্তিমূল্য ছিল ৯ লাখ ১৮ হাজার টাকা। গাড়িটি সর্বোচ্চ মূল্য ১৫ লাখ টাকা দিয়ে কিনেছেন প্রশান্ত ভৌমিক। নিলামের মাধ্যমে দুটি গাড়ি কেনেন তিনি।

ইভ্যালির হোন্ডা ভেসেল গাড়িটির নিলামে সর্বোচ্চ দর উঠেছে ১৭ লাখ ৬০ হাজার টাকা। নিলামের একমাত্র নারী ক্রেতা কানিজ ফাতিমা ১৭ লাখ ৬০ হাজার টাকা দর হাঁকিয়ে গাড়িটি কিনেছে। নিলামে গাড়িটির ভিত্তিমূল্য ছিল ১৬ লাখ টাকা। নিলামে সর্বশেষ উঠে ইভ্যালির টয়োটা ব্র্যান্ডের মাইক্রোবাসটি। নিলামে মাইক্রোবাসটির সর্বোচ্চ মূল্য উঠে ২০ লাখ টাকা। এ দর হাঁকিয়ে মোহাম্মদ রিয়াজ উদ্দিন নামে এক ক্রেতা গাড়িটি কিনেছেন। নিলামে গাড়িটির ভিত্তিমূল্য ছিল ১২ লাখ টাকা।

নিলাম শেষে ইভ্যালির পরিচালনা পরিষদ বোর্ডের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, নিলাম খুব সুন্দর হয়েছে। আমরা গাড়ির যে মূল্য পেয়েছি তাতে খুশি। আমরা নিলামে সাতটি গাড়ি মোট ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছি।

তিনি আরও বলেন, ‘আরও কিছু গাড়ির সন্ধান পাওয়া গেছে, যা রাসেল অন্যদের ব্যবহার করতে দিয়েছিলেন। এরকম চারজনকে গাড়ি জমা দিতে বলা হয়েছে। জমা না দিলে ১৩ ফেব্রুয়ারি থেকে অভিযানে যাবে ইভ্যালি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status