ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়েতে ডেকে তিন বোনকে পিটিয়ে জখম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 February, 2022, 6:14 PM

বিয়েতে ডেকে তিন বোনকে পিটিয়ে জখম

বিয়েতে ডেকে তিন বোনকে পিটিয়ে জখম

মেয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তিন বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাদের আপন ভাই মো. ইউসুফের বিরুদ্ধে। আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরে সদরের দক্ষিণ হামছাদি ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- হোসনে আরা বেগম (৫০), সাহেলা বেগম (৪৫) ও মাহিনুর বেগম (৩০)। এ সময় হামলা ঠেকাতে গিয়ে আরো আহত হন হোসনে আরার ছেলে সোহেল ও মাহিনুরের স্বামী বাচ্চু।

আহতরা জানান, ইউসুফের বড় মেয়ে তানিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে ইউসুফ তার ৩ বোনকে দাওয়াত দেয়। পরে বৌ-ভাত অনুষ্ঠানে মানসম্মত খাবার না পাওয়ার অভিযোগ তোলেন বোনেরা। তাই তারা বিষয়টি ইউসুফকে রাতে জানান। এতে ইউসুফ ক্ষিপ্ত হয়ে বোনদের মারধর করেন।

অভিযুক্ত ইউসুফ বলেন, বোনদের সামাজিক নিয়মে দাওয়াত দিলাম। তারা সঠিক সময় খাওয়া-দাওয়া করেছে। সন্ধ্যার দিকে তারা মিথ্যা রটালো তারা না কি খাবার পায়নি। এ নিয়ে তাদের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। কোনো মারামারি হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status