ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
পেট্রোলে ঝলসে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন সাথী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 February, 2022, 1:08 PM

পেট্রোলে ঝলসে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন সাথী

পেট্রোলে ঝলসে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন সাথী

মানিকগঞ্জের সাটুরিয়ায় সাবেক স্বামীর ছোড়া পেট্রোলে ঝলসে যাওয়া সেই পোশাক শ্রমিক মারা গেছেন। মৃত্যুর সঙ্গে ১২ দিন লড়াইয়ের পর বুধবার মধ্যরাতে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে তিনি মারা যান।

১৯ বছর বয়সী সাথী আক্তার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ফেরাজীপাড়া-কাটাখালী এলাকার বাসিন্দা। ২৮ জানুয়ারি মধ্যরাতে পেট্রোল ছুড়ে সাথীর হাত-মুখ ঝলসে দেন সাবেক স্বামী মো. নাঈম।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাথী আক্তারের বড় ভাই সোহেল হোসেন জানান, নিজ বাড়িতে মা ও ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘুমিয়েছিলেন সাথী। মধ্যরাতে ভাঙা জানালা দিয়ে পেট্রোল ছোড়েন সাথীর সাবেক স্বামী মো. নাঈম। এতে সাথীর হাত-মুখ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাথীকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠান চিকিৎসকরা। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সাথীর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হবে।

এদিকে, সাথীকে পেট্রোল নিক্ষেপের ঘটনায় করা মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়েছেন সাবেক স্বামী মো. নাঈম। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

স্বজনরা জানান, সাথী আক্তারের বাবা আব্দুস সাত্তার একজন বাকপ্রতিবন্ধী। মা গৃহিণী। দুই বছর আগে সদর উপজেলার বেতিলা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাঈমের সঙ্গে সাথীর বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিয়ে নির্যাতন করতেন নাঈম। একপর্যায়ে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ হয়। তবে পুনরায় সংসার করার জন্য নানা চাপ দেওয়াসহ হুমকি-ধমকি দিয়ে আসছিলেন নাঈম। এর জের ধরেই সাথীকে পেট্রোলে ঝলসে দেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status