ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
অন্তঃসত্ত্বা কাজলকে নিয়ে ট্রল, জবাবে নায়িকার আবেগী পোস্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 1:09 PM

অন্তঃসত্ত্বা কাজলকে নিয়ে ট্রল, জবাবে নায়িকার আবেগী পোস্ট

অন্তঃসত্ত্বা কাজলকে নিয়ে ট্রল, জবাবে নায়িকার আবেগী পোস্ট

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল। তিনি মা হতে চলেছেন। নিশ্চয়ই জানেন, একজন অন্তঃসত্ত্বা নারীর শরীরে নানা রকম পরিবর্তন দেখা যায়। কাজলের ক্ষেত্রেও এর ভিন্ন কিছু ঘটেনি। অন্তঃসত্ত্বা কাজলের শরীরেরও বেশ কিছু পরিবর্তন ঘটেছে। আর এ কারণে বডি শেমিংয়ের শিকার হয়েছেন নায়িকা। খবর এনডিটিভির।

তবে চুপ থাকেননি জনপ্রিয় এই নায়িকা। বিকৃত রুচির মানুষগুলোর ট্রলের জবাব দিয়েছেন কাজল। এ বিষয়ে তিনি বুধবার ইনস্টাগ্রামে একটি আবেগী পোস্ট করেছেন। দীর্ঘ পোস্টে কাজল লিখেছেন-নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে আমার দিনগুলো যাচ্ছে। জীবনযাপন, শরীর, বাসা এবং কর্মস্থলে নতুন অভিজ্ঞতার মুখোমুখি আমি।  কিছু মন্তব্য, বডি শেমিং, মিম ইত্যাদি করে সত্যি কোনো লাভ নেই। একটু দয়ালু হওয়া শিখুন। এটা খুব কঠিন মনে হলে নিজে বাঁচুন এবং অন্যদের বাঁচতে দিন। যারা বিষয়গুলো বুঝতে চান না তাদের উচিত যেসব নারী এই অবস্থার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন তাদের সম্পর্কে জানা। অন্তঃসত্ত্বা অবস্থায় আমাদের শরীরে অনেক পরিবর্তন আসে। ওজন বাড়ে। হরমোনের পরিবর্তনের কারণে পেট ও বুকে দৃশ্যমান পরিবর্তন আসে। আকৃতির এই পরিবর্তনের মধ্যেই একটি শিশু বড় হয়। কোনো কোনো সময় আমাদের ত্বকও ফেটে যায়। এ সময় শরীর ও মন ভালো থাকে না। শরীরে যেসব পরিবর্তন আসে সেগুলো ঠিক হতে সময় লাগে।

২০২০ সালের ৩০ অক্টোবের একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছিলেন কাজল আর গৌতম।

নতুন অতিথিকে স্বাগত জানানোর আগে বেবিমুনের জন্য দুবাই গিয়েছেন কাজল আগারওয়াল। সেখানে কাটানো নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি। এমনকি তার শেয়ার করা ছবিগুলো দেখা গেছে তার বেবিবাম্পও। কিন্তু সেসব ছবির নিচেই তার শারীরিক পরিবর্তন নিয়ে করা হচ্ছে সমালোচনা। আর এতেই কষ্ট পেয়েছেন কাজল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status